Site Logo

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

EBBS Desk·
মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ হাজরা (Shubhrajit Hazra) প্রশ্ন তুললেন যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষকে (Sayani Ghosh) নিয়ে। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লেখেন, "শুধু জানতে চাই—যখন কর্মীরা মাঠে, তখন আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ কথায় তিনি কি আদেও দলে আছেন?" পাশাপাশি উত্তর কলকাতার জেলা তৃণমূল যুব সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন শুভ্রজিৎ।

Sponsored

Sranchi In Article

বিধানসভায় বিদ্রোহ দেখা দিতেই দলের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনেক পদে বদল হলেও যুব সভাপতির পদে রয়েছেন সায়নী। জনসমক্ষে তাঁকে দেখা যাচ্ছে না। এদিকে দিল্লিতে তৃণমূলের লোকসভার সাংসদরা (Lok Sabha) আলাদা ব্লক তৈরি করেছেন। সেখানে প্রথমদিনের বৈঠকে সায়নী না থাকলেও, মঙ্গলবার তাঁর হঠাৎ দিল্লি যাওয়ায় জল্পনা উস্কে দেয়। আর এই নিয়ে প্রথমে যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে ও পরে স্যোশাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করেন যুব নেতা মৃত্যুঞ্জয় (Mrityunjay Paul)। তৃণমূল যুব সভাপতি সায়নী কোথায় জানতে চেয়ে পোস্ট করেন তিনি। লেখেন, "আমাদের প্রেসিডেন্ট সায়নী ঘোষের বর্তমান অবস্থান কী?" তবে এই উচাটনের মধ্যেই দিল্লি থেকে কলকাতা ফিরেছেন সায়নী ঘোষ।

আর তারপরেও তাঁকে নিয়ে প্রশ্ন তুলেছেন দলেরই যুব নেতা শুভ্রজিৎ। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, "পদ নয়, আদর্শের জন্য আজও দলের সঙ্গে আছি। শুধু জানতে চাই—যখন কর্মীরা মাঠে, তখন আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেস সভানেত্রী সায়নী ঘোষ কথায় তিনি কি আদেও দলে আছেন?
ও ৪টা মেয়ের পর আমাদের উত্তর কলকাতার জেলা তৃণমূল যুব সভাপতি শান্তি রঞ্জন কুন্ডু কোথায় ?
আমি নিজে একজন যুব কর্মী ব্লক সভাপতির দায়িত্বে ছিলাম আর জেলা রাজনীতিতেও যথেষ্ট সক্রিয়..কিন্তু এই অসময় একবারও কি কোনও যুব কর্মীর সাথে আমাদের জেলা সভাপতি দেখা করেছেন ,খোঁজ নিয়েছে ,কথা বলেছে আমার সাথে করেনি বাকিদের টাও যত দুর অন্যান্য ওয়ার্ডের কর্মীদের সাথে কথা বলে দেখেছি কারোর সাথে যোগাযোগ নেই ..
দল আমাদের স্পষ্ট ভাবে জানাক এদের এখন কার কি অবস্থান ..এটা জানার আমাদের অধিকার আছে .."

আরও পড়ুন- ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →