সরকার গঠন করে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত(Ayushman Bharat) প্রকল্পে ছাড়পত্র দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড পাওয়ার ক্ষেত্রে নানা বিধ শর্ত আছে। বিশেষ করে ডিজিটাল রেশন কার্ড যাদের নেই তাদের পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। তবে রাজ্যবাসী যাতে স্বাস্থ্যবিমার আওতায় থাকেন তারজন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

 

মুর্শিদাবাদের রেজিনগর থেকে আয়ুষ্মান ভারতের(Ayushman Bharat) পাশাপাশি রাজ্যের বিকল্প স্বাস্থ্য বিমার ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এ রাজ্যের যে নাগরিকরা আয়ুষ্মান ভারত পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার অধীনে ৫ লক্ষ টাকা বিমা দেওয়া হবে।

 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘‘আয়ুষ্মান ভারত যাঁরা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া এই কার্ডের সুবিধা শুধুমাত্র এ রাজ্যে নয়, সারা ভারতে যাতে পায়, সে ব্যাপারে নিশ্চিত করবে রাজ্য সরকার।’’

 

কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্তির কাজ চলছে রাজ্যে। ইতিমধ্যেই ফর্ম ফিলাপ শুরু হয়েছে একেবারে বুথ স্তর থেকে। তবে কারা কারা এই প্রকল্প অধীনে সুবিধা পাবেন তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। অবশেষে  সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য সাথীর বিকল্প যে বিজেপির সরকার আনছে তা  শুভেন্দু অধিকারীর কথা থেকেই স্পষ্ট।