নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে ৭ হাজার ৪০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন থেকে জারি করা নির্দেশিকায় এই তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্তের আওতায় পড়ছেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং গ্রাম পুলিশ ভলান্টিয়াররা। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। সেই তুলনায় এ বার ৬০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
Sponsored

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যপালের অনুমোদনক্রমেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই অতিরিক্ত ব্যয় সংশ্লিষ্ট খাত থেকেই বহন করা হবে এবং নির্দিষ্ট আর্থিক কাঠামোর মধ্যেই তা নথিভুক্ত থাকবে।
প্রশাসনিক মহলের মতে, রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষায় সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন-পূর্ব পরিস্থিতিতে তাঁদের কাজের চাপও বাড়ে। সেই প্রেক্ষিতেই বোনাস বৃদ্ধির এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, ভোট ঘোষণার আগে একাধিক আর্থিক ঘোষণা করেছে রাজ্য সরকার। পুরোহিত ও মোয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। পাশাপাশি, রোপা ২০০৯ অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর প্রক্রিয়াও শুরু করার কথা ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে, ভোটের আবহে একের পর এক আর্থিক সিদ্ধান্তে রাজ্যের বিভিন্ন স্তরের কর্মীদের জন্য কিছুটা স্বস্তির বার্তাই দিচ্ছে প্রশাসন।
আরও পড়ুন - কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাঁকি উর্দি পরে সরস খোঁচা কুণালের
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
6h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
7h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
8h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
9h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
10h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
11h ago
More from রাজ্য
View All →
গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
12h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
13h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
13h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
14h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
17h ago
