অভিন্ন দেওয়ানি বিধি (UCC) বিল আগামী মাসেই বিধানসভায় পেশে করতে চায় রাজ্য সরকার। সেই মতো করছে পদক্ষেপ। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রসাদ দেশাইয়ের নেতৃত্বে কমিটির সদস্যদের নাম ঘোষণ করল নবান্ন। মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল (Manoj Kumar Agarwal) একটি বিজ্ঞপ্তি (Notice) প্রকাশ করে জানান, কমিটিতে ৯ জন রয়েছেন।

ইউসিসি-র খসড়া বিলে ২ জুলাই অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা (Cabinet)। সেই সিদ্ধান্ত মেনেই সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বে কমিটি (Committee) গড়েছেন রাজ্যপাল। কারা রয়েছেন ওই কমিটিতে?
·         তথাগত রায়, মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল
·         দ্যুষ্মন্ত নারিয়ালা, আইএএস, রেসিডেন্ট কমিশনার
·         শত্রুঘ্ন সিং, অবসরপ্রাপ্ত আইএএস
·         সংঘমিত্রা ঘোষ, প্রিন্সিপাল সেক্রেটারি
·         ডঃ রত্না ভটাচার্য, বঙ্গবাসী কলেজের নৃতত্ত্ব বিভাগের প্রাক্তন প্রধান
·         গোপালচাঁদ মিশ্র, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ উপাচার্য
·         ওসমান গনি মল্লিক, কলকাতা হাই কোর্টের আইনজীবী
·         নির্মাল্য ভট্টাচার্য, প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর, বেঙ্গল সম্ভাগ

 


প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সময়েও রঞ্জনা দেশাইকেই পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার দিল্লিতে (Delhi) প্রাক্তন বিচারপতির সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্যসচিব। শনিবার পূর্ণাঙ্গ কমিটি তৈরি করা হল। UCC-র খসড়া নিয়েও রিপোর্ট দেবে কমিটি।

ইউসিসি চালু হলে ফৌজদারির মতো দেওয়ানি আইনও সমান হয়ে যাবে। শরিয়ত আইন বিলুপ্ত হবে। আদিবাসীদের ক্ষেত্রে অবশ্য এই আইন প্রযোজ্য হবে না। তবে, সমাজের সব সম্প্রদায়ের মানুষের মতামত গ্রহণ করে তার ভিত্তিতে বিলটি পেশ হবে বলে সূত্রের খবর।