স্কুল চলাকালীন বা স্বাভাবিক কর্মদিবসেই করতে হবে জনগণনার কাজ। সরকারি স্কুলের শিক্ষকদের ছুটির দিনে জনগণনার ডিউটি দেওয়ার নির্দেশ প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। বুধবার কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) রাজ্যের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে শিক্ষকদের (Teacher) জনগণনার কাজে পাঠানোর যে বিজ্ঞপ্তি (Notice) দেওয়া হয়েছিল, তা থেকে পিছু হঠল রাজ্য।
শিক্ষকদের স্কুল চলাকালীন সপ্তাহের কর্মদিবসেই সেন্সাসের (Census) কাজে ব্যবহারের কথা কেন্দ্রের তরফে বলা হয়েছিল। স্কুলের নিয়মিত কাজ ব্যাহত না করে শিক্ষকদের দিয়ে সপ্তাহান্তে সেন্সাসের কাজ করানো হবে। মামলার শুনানিতে মঙ্গলবার কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন তোলে আদালত। কারণ কেন্দ্র-রাজ্য সমন্বয় না হওয়ায় জটিলতা তৈরি হয়।
সপ্তাহান্তে বা ছুটির দিনগুলিতে (Holiday) সরকারি শিক্ষকদের জনগণনার যুক্ত করার রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টে মামলা দায়ের হয়। শুনানিতে রাজ্য ও কেন্দ্রের অবস্থানের মধ্যে চরম সমন্বয়ের অভাব দেখে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি কৃষ্ণা রাও।
রাজ্যের যুক্ত ছিল, সপ্তাহান্তে শিক্ষকদের দিয়ে জনগণনার কাজ করাল পঠনপাঠন ও স্কুলের নিয়মিত কাজকর্ম ব্যাহত হবে না। কিন্তু কেন্দ্রের তরফে স্পষ্ট জানানো হয়, সেন্সাসের কাজের জন্য শিক্ষকদের স্কুল চলাকালীন সপ্তাহের সাধারণ কর্মদিবসেই ব্যবহার করা উচিত।
ডবল ইঞ্জিন সরকারের আমলে রাজ্য ও কেন্দ্রের বিপরীতধর্মী অবস্থানের কারণে জটিলতা সৃষ্টি হয়। আদালত হস্তক্ষেপে আগের জারি করা নোটিশ ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য প্রশাসন। বিকাশ ভবন থেকে প্রকাশ করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ছাত্রছাত্রীদের পঠনপাঠনের স্বার্থ যাতে কোনওভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করেই স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরকে শিক্ষকদের জনগণনার কাজে ব্যবহারের আর্জি জানানো হয়েছে। ফলে গত ৩ অগাস্ট জারি করা নির্দেশিকাটি প্রত্যাহার করা হয়েছে।
















