কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে মেগা পরিকল্পনা রাজ্যের

মল্লিকঘাট ফুলবাজারকে বিশ্বমানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে মেগা পরিকল্পনা রাজ্যের

হাওড়া ব্রিজের নীচে অবস্থিত এশিয়ার বৃহত্তম ফুলবাজার। এবার মল্লিকঘাট ফুলবাজারকে ঢেলে সাজানোর ঐতিহাসিক উদ্যোগ নিল রাজ্য সরকার। এই বাজারকে একটি আন্তর্জাতিক মানের বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে পরিকাঠামোর আধুনিকীকরণ, উন্নত বিপণন ব্যবস্থা চালু এবং বিশ্ব বাজারে পশ্চিমবঙ্গের ফুলচাষ শিল্পের অবস্থান আরও মজবুত করতে রূপরেখা তৈরি করেছে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দফতর।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: থেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতি

সম্প্রতি এই পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালনমন্ত্রী ডা. কল্যাণ চক্রবর্তীর সভাপতিত্বে এই বৈঠকে বাজারের সার্বিক উন্নয়ন, ফুল সংরক্ষণের অত্যাধুনিক ব্যবস্থা, রপ্তানিমুখী উৎপাদন বৃদ্ধি এবং রাজ্যের ফুলচাষিদের আয় বহুগুণ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মন্ত্রী ডা. কল্যাণ চক্রবর্তী জানান, বিগত কয়েক বছরে পশ্চিমবঙ্গে দেশি ফুলের পাশাপাশি বিভিন্ন বিদেশি প্রজাতির ফুলের চাষও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার কৃষকরা গতানুগতিক ধান বা অন্যান্য ফসলের বদলে বাণিজ্যিকভাবে লাভজনক ফুল চাষের দিকে ঝুঁকছেন। চাষিদের এই ইতিবাচক প্রবণতাকে আরও বেশি উৎসাহ দিতে এবার রপ্তানিযোগ্য ফুলের চাষে বিশেষ জোর দেবে রাজ্য সরকার।

আরও পড়ুন: পৈতৃক সম্পত্তি আড়াই বছরের নাতির নামে! নৃশংসকাণ্ড রাগে অন্ধ বাবার

মন্ত্রীর মতে, আন্তর্জাতিক বাজারে চাহিদাসম্পন্ন উন্নত মানের ফুলের উৎপাদন বাড়ানো গেলে একদিকে যেমন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে, তেমনই এই শিল্পের সঙ্গে যুক্ত প্রান্তিক চাষিদের অর্থনৈতিক অবস্থাও অনেক বেশি সুদৃঢ় হবে। এই লক্ষ্যেই ফুল উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত বিপণন পর্যন্ত গোটা পরিকাঠামোকে ঢেলে সাজানোর মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →