কলকাতা ২৮°সে
ব্রেকিং
সেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলাসেন্ট লুইস দাবায় চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দবেআইনি কারবার বেড়েছে, রাজস্ব ব্যাপক ক্ষতি! মদের উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে বিহারে?নির্দিষ্ট সম্প্রদায়কে বেছে টার্গেট করা হবে না! আবু-খলিলুরকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রীএগিয়ে গেল আরও একধাপ, সপ্তম পে কমিশন গঠনের একাধিক শর্ত ঘোষণা করে বিজ্ঞপ্তি নবান্নেরমাঝআকাশে আচমকা প্রবল ঝাঁকুনি! এয়ার ইন্ডিয়ার উড়ানে আতঙ্কসময়ে পৌঁছায়নি ভবানীপুর ভোট-মামলার নথি! রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব ক্ষুব্ধ হাই কোর্টেরথেঁতলানো মাথা-গোপনাঙ্গে রড! বিজেপিশাসিত অসমে নাবালিকার নৃশংস পরিণতিব্রড পর্বতশৃঙ্গে তুষারধসে মৃত নির্মল পুরজা! নিশ্চিত করল Elite Expedনাগরিকত্ব দিতেই CAA! ৩০০ মতুয়াকে নাগরিকত্বের সার্টিফিকেট দিয়ে বার্তা মুখ্যমন্ত্রীরসুরক্ষা নিয়ে আগেই সতর্ক করা হয়েছিল! বারুইপুরের এনকাউন্টার-কাণ্ডে ফের জনস্বার্থে মামলা
রাজ্য

পৈতৃক সম্পত্তি আড়াই বছরের নাতির নামে! নৃশংসকাণ্ড রাগে অন্ধ বাবার

পৈতৃক সম্পত্তি আড়াই বছরের নাতির নামে! নৃশংসকাণ্ড রাগে অন্ধ বাবার

সব সম্পত্তি নিজের নামে না লিখে বাবা নাতির নামে লিখে দেওয়ায় চরম ক্ষোভ! সেই আক্রোশেই নিজের আড়াই বছরের শিশুপুত্রকে গলা টিপে খুন করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। রবিবার এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার ৮ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্তের বাড়িটি সিল করে দেওয়া হয়েছে।

Sponsored

Sranchi In Article

আরও পড়ুন: SIR-এ নাম বাদে আটকে PHD-তে ভর্তি! কী নির্দেশ হাই কোর্টের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম অরিজিৎ সরকার (আড়াই বছর)। অভিযুক্ত বাবার নাম প্রসেনজিৎ সরকার। সম্পত্তির লোভেই তিনি এই নৃশংস কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত প্রসেনজিৎ বেকার। জুয়া খেলার প্রতিও তার নেশা ছিল। ঘরের নানা জিনিসপত্র বিক্রি করে জুয়া খেলত। নিত্যদিন মত্ত অবস্থায় বাড়ি ফিরে অশান্তি করা ছিল তার রুটিন। প্রসেনজিতের এই কীর্তি দেখে তাঁর বৃদ্ধ বাবা তাঁর পরিবর্তে সম্পত্তির অধিকার নাতির (অরিজিৎ) নামে লিখে দেন। এর ফলেই প্রসেনজিতের সমস্ত ক্ষোভ গিয়ে পড়ে শিশুপুত্রের ওপর।

আরও পড়ুন: নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ: রোড সেফটি উইকের শুরুতে সচেতনতার বার্তা মুখ্যমন্ত্রীর

এর আগেও একবার সকলের নজর এড়িয়ে শিশুকে মারার চেষ্টা করেছিল প্রসেনজিৎ। সেবার হাতেনাতে ধরা পড়ায় পরিবারের পক্ষ থেকেই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মামলায় প্রায় ৬ মাস জেল খাটার পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছিল সে। কিন্তু জেল থেকে ফিরেও তার স্বভাব বদলায়নি। রবিবার সকালে পরিবারের সকলের অগোচরে আড়াই বছরের পুত্র অরিজিতের গলা টিপে খুন করে প্রসেনজিৎ।

খুনের পরেই চুপিসারে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। কিন্তু প্রতিবেশীরা তাকে ধরে ফেলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বাদুড়িয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্ত প্রসেনজিৎ সরকার গ্রেফতার হয়েছেন। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্তের জন্য পুলিশ অভিযুক্তের বাড়িটি সাময়িকভাবে 'সিল' করেছে।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →