ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে পড়ুয়ার। যার জেরে IIT কানপুরে PHD-তে ভর্তি হওয়া আটকে যায়। পড়ুয়ার করা এই মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। SIR আপিল ট্রাইব্যুনালকে এক সপ্তাহের মধ্যে বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। সোমবার বিচারপতি জানান, ভোটার তালিকা সংক্রান্ত এই বিরোধের ফলাফলের উপরেই আবেদনকারীর পিএইচডিতে ভর্তি সরাসরি নির্ভরশীল। তাই মামলার গুরুত্ব বুঝে এটি জরুরি ভিত্তিতে নিষ্পত্তি করা প্রয়োজন।
SIR-এ নাম বাদে আটকে PHD-তে ভর্তি! কী নির্দেশ হাই কোর্টের
Sponsored

আরও পড়ুন: নিরাপদ রাস্তা, নিরাপদ পশ্চিমবঙ্গ: রোড সেফটি উইকের শুরুতে সচেতনতার বার্তা মুখ্যমন্ত্রীর
আদালতে রিট পিটিশনটি দায়ের করেছিলেন মহম্মদ আয়ান নওয়াজ। তাঁর আইনজীবী আদালতে জানান, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান IIT কানপুরের পদার্থবিদ্যা বিভাগে PHD প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন আয়ান। কিন্তু তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যায়। সেই সংক্রান্ত আপিল SIR আপিল ট্রাইব্যুনালে বিচারাধীন থাকায় তাঁর সে ভর্তি হতে পারছে না। ভর্তির শেষ তারিখ ও প্রক্রিয়া যাতে হাতছাড়া না হয়, সেই কারণে ট্রাইব্যুনালকে দ্রুত আপিল নিষ্পত্তির নির্দেশ দেওয়ার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই ছাত্র।
উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও জানান যে, SIR আপিল ঝুলে থাকার কারণেই এক মেধাবী ছাত্রের উচ্চশিক্ষার পথ আটকে রয়েছে। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় আদালত দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেয়।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored













