Site Logo

পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ, কলকাতাতেও মিছিলের ডাক ছাত্র-যুবদের

EBBS Desk··1 min read
পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদ, কলকাতাতেও মিছিলের ডাক ছাত্র-যুবদের

দিল্লি উত্তাল পড়ুয়াদের আন্দোলনে৷ বেকায়দায় কেন্দ্রের সরকার৷ কাল শুক্রবার পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদে নামছে পড়ুয়ারা৷ কলকাতাতেও প্রতিবাদ কর্মসূচির নিয়েছে ছাত্র-যুবরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। 

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টে প্রশ্নপত্র ফাঁসের অভিযুক্তদের বিচারের বার্তা দেন৷ কিন্তু সেই বার্তায় সাড়া তো মেলেইনি, পরিষ্কার বলা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ আগে— তারপর অন্য কথা৷ দুপুরের দিকে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্র আলোচনায় বসতে চায়৷ কিন্তু পড়ুয়ারা স্পষ্ট ভাষায় বলেছে, আর কেন্দ্রের কথামতো নয়৷  আলোচনা হলে হবে যন্তর মন্তরে৷ অথবা কোনও নিরপেক্ষ জায়গায়৷ এদিকে, দেশ জুড়ে প্রতিবাদ-আন্দোলন ক্রমশ ছড়িয়ে পড়ছে৷ অন্তত ১৩টি রাজ্যের পড়ুয়াদের সমর্থনে মিছিল–প্রতিবাদসভা হয়েছে৷ কৃষক নেতা রাকেশ টিয়ায়েত পড়ুয়াদের সমর্থনে রাস্তায় নেমেছেন৷

 ইতিমধ্যে বলিউডের তারকারাও একের পর সমর্থন জানাচ্ছেন আন্দোলনকে৷ সলমন খান, প্রকাশ রাজ, মাধবন, হুমা কুরেশি, শাবানা আজমি, নাসিরউদ্দিন শাহ্– সহ বহু অভিনেতা-অভিনেত্রী পাশে দাঁড়িয়েছেন৷ গায়ক অরিজিৎ সিংও ছাত্রদের হয়ে সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন৷ শুধু তাই নয়, দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি সরসরি সিজেপির আন্দোলনকে সমর্থন করেছে৷ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি যন্তর মন্তর ঘুরেও গিয়েছেন৷

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন— সিজেপির যারা দিল্লিতে আন্দোলন করছে, তাদের  সঙ্গে গোড়া থেকেই দলের যোগাযোগ রয়েছে৷ প্রশ্নফাঁস কেলেঙ্কারি নিয়ে  আন্দোলনেও সমর্থন রয়েছে তৃণমূলের৷

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →