একধাক্কায় ১১ ডিগ্রি পারদ পতন, রবিবাসরীয় সন্ধ্যায় ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

কালবৈশাখী আর দফায় দফায় মাঝারি বৃষ্টির দাপটে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের প্রায় ১১ ডিগ্রি কমেছে। শুক্র ও শনির পর রবিবারও বিকেলের পর থেকে মনোরম আবহাওয়া বদলে গিয়ে দুর্যোগে পরিণত হবে কি? আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানাচ্ছে আজ থেকে রাজ্যে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে। সকাল থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আংশিক মেঘলা আকাশ। এদিন বিকেলের পর থেকে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে জুড়ে ৩০ - ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।
Sponsored

হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে রবিবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। বুধবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে। বৃহস্পতিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে উত্তরে। দক্ষিণবঙ্গের সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমে বাড়বে উষ্ণতা। বুধবারের মধ্যে তাপমাত্রার স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। আগামী সপ্তাহের শেষের দিকে ফেলে দুর্যোগের ভ্রুকুটি। আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ডিগ্রি সেলসিয়াস।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





