নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

বিজেপি (BJP) এবং নির্বাচন কমিশনের (ECI)উদ্দেশ্য প্রণোদিত এসআইআরের (SIR)পর বাংলায় প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ গেছে। প্রতিবাদে গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফের কোর্টে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এই আবহে শুক্রবার নাম বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।
Sponsored

SIR শেষে নিয়ম অনুযায়ী প্রথম এবং দ্বিতীয় দুই দফার ভোটার তালিকাই ‘ফ্রিজ়’ করে দেওয়া হয়েছে।বাদ পড়া নাম পুনর্বিবেচনা করবে ট্রাইব্যুনাল। কিন্তু সেটা কীভাবে আর কত দিনের মধ্যে সম্পন্ন হবে? ট্রাইব্যুনাল যারা পাশ করবেন তাঁরা কি এবারের নির্বাচনে ভোট দিতে পারবেন? রাজ্য জুড়ে যখন এই প্রশ্নই সর্বত্র ঘোরাফেরা করছে তখন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ জানিয়ে দিল, এই বিষয়ে আগামী সোমবার সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ ১৩ এপ্রিল জানা যাবে যেসব নাম ট্রাইব্যুনালে পাশ হবে তাঁরা আদৌ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে (WBLA) ভোট দিতে পারবেন কী না। সর্বশেষ সংশোধন পর্বে মোট ৯০ লক্ষ ৮৩ হাজার ৩৪৫ জনের নাম তালিকা থেকে বাদ গিয়েছে। এই বিষয়টি উল্লেখ করে এদিন এক সুপ্রিম আইনজীবী আদালতে দৃষ্টি আকর্ষণ করলে প্রধান বিচারপতি বলেন, ভোটাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সেই কথা মাথায় রেখে সোমবার শীর্ষ আদালতের রায়ের দিকে নজর সারা বাংলার।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Just now

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
3h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
4h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
5h ago
More from রাজ্য
View All →
আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
6h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
6h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
7h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
10h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
10h ago
