দফতর বন্টনের দিন হঠাৎ দিল্লি যাত্রা মুখ্যমন্ত্রীর! কারণ ঘিরে কৌতুহল

শুক্রবার সকাল পর্যন্ত মনে করা হচ্ছিল আজই রাজ্য মন্ত্রিসভার দফতর বন্টন (Distribution of Portfolios to Ministers) হবে, কিন্তু বেলা গড়াতেই খেলা ঘুরে গেল। জানা গিয়েছে জরুরি প্রয়োজনে তড়িঘড়ি দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সম্ভবত রাতেই কলকাতা ফিরবেন তিনি। কিন্তু হঠাৎ করে এমন কী প্রয়োজন পড়ল যার জন্য দফতর বন্টন বাদ দিয়ে রাজধানীতে বৈঠকে যেতে হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রীকে(CM)? কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলের।
Sponsored

তৃণমূল কংগ্রেসের বিধায়কদের মধ্যে ভাঙ্গন ধরানোর পর এবার কি লোকসভাতেও সেই একই পরিকল্পনা বিজেপির? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা অনেকটা সেরকমই। আবার অনেকে মনে করছেন, এই সফরের পিছনে বড় প্রশাসনিক কারণও থাকতে পারে। গত ১ জুন রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের পর বুধবার নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করে মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul) স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন শুক্রবারই নতুন মন্ত্রীদের দফতর বণ্টন করা হবে। কিন্তু এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রার কারণে সম্ভবত আজ দফতর বন্টন হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে নবান্ন কিংবা মন্ত্রীদের তরফে কোনও মন্তব্য মেলেনি।
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
Just now

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
Just now

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
1h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
4h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
4h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
5h ago
More from রাজ্য
View All →
'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
8h ago

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
16h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
17h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
17h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
19h ago
