তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস দশা। মঙ্গলবার কলকাতা ও হাওড়ায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৮ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। দহনজ্বালা সহ্য করতে হবে, হুগলিবাসীকেও। অন্যদিকে উত্তরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Department)।
Sponsored

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে আজ পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, মালদহ ও মুর্শিদাবাদে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে তাপমাত্রা। দুই ২৪ পরগনা, মেদিনীপুরেও বাড়বে গরম। কলকাতা- সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। উত্তরবঙ্গে মঙ্গলবার সন্ধ্যা বা রাত থেকেই প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হতে পারে। চলতি সপ্তাহে পাহাড়ে বৃষ্টি বাড়বে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





