ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের ২৩টি গুরুত্বপূর্ণ সরকারি কমিটি, পর্ষদ ও সংস্থার শীর্ষপদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। নবান্ন সূত্রের খবর, ইতিমধ্যেই রাজ্য স্বরাষ্ট্র দফতর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে এবং সংশ্লিষ্ট সব দফতরে সেই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে।
Sponsored

নির্দেশিকায় বলা হয়েছে, যেসব কমিটি ও পর্ষদে মুখ্যমন্ত্রী শীর্ষস্থানে ছিলেন, সেখানে তাঁর ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পাশাপাশি ২৫ মার্চের মধ্যে এই প্রক্রিয়া কার্যকর হয়েছে কি না, তার রিপোর্টও জমা দিতে বলা হয়েছে। যে সংস্থা ও পর্ষদগুলি থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছেন, তার মধ্যে রয়েছে স্টেট হেলথ মিশন, সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সারভিলিয়ান্স, স্টেট বোর্ড ফর ওয়াইল্ড লাইফ, ইকো ট্যুরিজম অ্যাডভাইজারি বোর্ড, বাংলা সংগীত মেলা আয়োজন কমিটি, পুরস্কার প্রদান কমিটি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি, উর্দু অ্যাকাডেমির গভর্নিং বডি, স্টেট ল্যান্ড ইউজ বোর্ড, ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট প্রমোশন বোর্ড এবং স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-সহ মোট ২৩টি সংস্থা। প্রশাসনিক সূত্রের মতে, নির্বাচনী আচরণবিধি মেনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সরকারি পদে থেকে কোনও প্রভাব খাটানোর অভিযোগ না ওঠে এবং ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় থাকে।
আরও পড়ুন- বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল
_
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
1h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
9h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
10h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
11h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
12h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
12h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
13h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
14h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
16h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
16h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
17h ago
