তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে বিতর্কে জড়ালেন পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তী। অভিযোগ, নিরপেক্ষতার মুখোশ খুলে ফেলে প্রকাশ্যেই বিজেপির হয়ে ঝাণ্ডা ও প্রচার সামগ্রী গোছানোর কাজ করছিলেন তিনি। এই মারাত্মক ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তীব্র অস্বস্তিতে পড়ে তড়িঘড়ি ওই আধিকারিককে সরিয়ে দিয়েছে কমিশন। তবে এই ঘটনা প্রশ্ন তুলে দিয়েছে, নির্বাচন কি সত্যিই ‘অবাধ’ হচ্ছে?
Sponsored

ঘটনার প্রেক্ষাপট বেশ চাঞ্চল্যকর। শুক্রবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একটি ভিডিও প্রকাশ্যে আনেন। সেখানে দেখা যায়, একটি ঘরে বিজেপির পতাকা এবং ব্যানার তৈরির কাজ চলছে পুরোদমে। আর সেই ‘তৈরি’র মিছিলে সক্রিয়ভাবে বসে আছেন পানিহাটি বিধানসভা কেন্দ্রের সেক্টর অফিসার অতনু চক্রবর্তী। যিনি পেশায় একজন স্কুল শিক্ষক এবং যাঁর কাঁধে নির্বাচন পরিচালনার মতো সংবেদনশীল দায়িত্ব ছিল। একজন সরকারি আধিকারিক কীভাবে একটি বিশেষ রাজনৈতিক দলের দফতরে বসে দালালি করতে পারেন, তা নিয়ে সরব হয়েছে তৃণমূল শিবির। কমিশনে জমা দেওয়া অভিযোগে তৃণমূলের তরফে ডেরেক ও’ব্রায়েন সাফ জানিয়েছেন, অতনু চক্রবর্তী আদর্শ আচরণবিধি (MCC) এবং জনপ্রতিনিধিত্ব আইনের সরাসরি অমর্যাদা করেছেন। একজন সেক্টর অফিসারের কাজ যেখানে সাধারণ ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে তিনি নিজেই যদি একটি দলের কর্মীর মতো কাজ করেন, তবে সাধারণ মানুষ ভরসা পাবেন কোথায়? তৃণমূলের তোপ, রাজ্য জুড়ে পুলিশ অফিসারদের দেদার বদলি করে কি এভাবেই ‘বিজেপি ঘনিষ্ঠ’ আধিকারিকদের বসাতে চাইছে কমিশন?
চাপের মুখে পড়ে অবশ্য শেষরক্ষা হয়নি ওই আধিকারিকের। শনিবার পানিহাটির রিটার্নিং অফিসার জেলাশাসককে চিঠি লিখে জানিয়েছেন, অতনু চক্রবর্তীকে তাঁর দায়িত্ব থেকে অবিলম্বে বহিষ্কার করা হয়েছে। কেন তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা বা কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তার জন্য ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়ে ‘শো-কজ’ করা হয়েছে।
আরও পড়ুন- সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

অভিষেকের ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের আর্জি খারিজ, রাজ্যকে কী নির্দেশ আদালতের
Just now

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
1h ago

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
6h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
14h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
16h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
16h ago
More from রাজ্য
View All →
কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
17h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
18h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
19h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
20h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
21h ago
