Site Logo

বিরল রোগ রুখতে অস্ত্র 'জেনেটিক কাউন্সেলিং': নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

EBBS Desk·
বিরল রোগ রুখতে অস্ত্র 'জেনেটিক কাউন্সেলিং': নজিরবিহীন সাফল্য কলকাতা পুরসভার

বিরল জিনের অসুখ রুখতে নজিরবিহীন সাফল্যের পথে কলকাতা পুরসভা। শহরের সরকারি স্বাস্থ্য কাঠামোর হাত ধরে বংশগত মারণ রোগ আগেভাগে শনাক্ত করার ক্ষেত্রে বড়সড় দিশা দেখাল ‘কল্যাণ নিরূপণ যোজনা’। পুরসভার এই উদ্যোগের সঙ্গে হাত মিলিয়েছে ‘অর্গানাইজেশন ফর রেয়ার ডিজিজেস ইন্ডিয়া’ এবং ‘রেয়ার ওয়ারিয়র্স অব বেঙ্গল অ্যাসোসিয়েশন’। মূলত বিরল রোগ চিহ্নিতকরণ ও তা প্রতিরোধে এই প্রকল্প এখন শহরজুড়ে চর্চার কেন্দ্রে।

Sponsored

Sranchi In Article

পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকে হাতিয়ার করেই এই লড়াই শুরু হয়েছে। সাধারণ মানুষের মধ্যে জিনের রোগের ঝুঁকি কতটা, তা আগেভাগে বুঝে নিয়ে বিশেষজ্ঞদের কাছে রেফার করা এবং নিখরচায় জেনেটিক কাউন্সেলিং বা পরামর্শ দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য। ২০২৪ সালের মার্চ মাসে পুরসভার সঙ্গে তিন বছরের জন্য মৌখিক ও লিখিত চুক্তি হয় সংশ্লিষ্ট সংস্থাগুলির। তার পর থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন স্বাস্থ্যকর্মীরা।

চলতি বছরের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত কলকাতার বিভিন্ন ওয়ার্ডে প্রায় ১১ হাজার ৩০০-র বেশি পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত খুঁটিনাটি তথ্য সংগ্রহ করা হয়েছে। সেই সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৭২টি পরিবারকে জেনেটিক্যালি ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১১ জনের শরীরে বিরল রোগের উপস্থিতিও নিশ্চিত হয়েছে। তবে সব চেয়ে বড় সাফল্য এসেছে অন্য জায়গায়। জিনের রোগের উচ্চ ঝুঁকিতে থাকা দু’টি পরিবারকে সঠিক সময়ে পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়ায় তাঁরা সম্পূর্ণ সুস্থ সন্তানের জন্ম দিতে পেরেছেন।

এই সাফল্যের নেপথ্যে আসল কারিগর হলেন আশা ও পুরসভার মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা। বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের শেখানো হয়েছে ঠিক কোন লক্ষণ দেখে সন্দেহভাজন রোগী চিহ্নিত করতে হবে। ত্বরান্বিত করা হয়েছে যোগাযোগের মাধ্যমও। চিকিৎসকদের সঙ্গে দ্রুত পরামর্শের জন্য চালু হয়েছে হোয়াটসঅ্যাপ পরিষেবা।

চিকিৎসকদের মতে, বিরল রোগের ক্ষেত্রে সব চেয়ে বড় বাধা হল রোগ নির্ণয়ে দেরি হওয়া। ততক্ষণে অনেক সময় হাতছাড়া হয়ে যায় চিকিৎসার সুযোগ। পুরসভার এই উদ্যোগ সেই ব্যবধান ঘুচিয়ে দিচ্ছে। ভবিষ্যতে এই প্রকল্পের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে প্রশাসনের। নবজাতকদের কান পরীক্ষা ও বংশগত চোখের রোগ পরীক্ষার মতো আধুনিক পরিষেবাও যুক্ত হতে চলেছে। সব মিলিয়ে, বিরল রোগের মোকাবিলায় কলকাতা এখন দেশের সামনে এক অনন্য দৃষ্টান্ত।

আরও পড়ুন- সীমান্ত সুরক্ষায় ১০৫ একর জমি, মন্ত্রিসভার কমিটির প্রথম বৈঠকেই ছাড়পত্র

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
রাজ্য

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

Just now

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

1h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

2h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

4h ago

More from রাজ্য

View All →