মে মাসেই রাজ্য জয়েন্ট! দায়িত্ব নিয়েই জানালেন গৌতম পাল

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হবে মে মাসের শুরুতেই। ভোট মিটলেই নেওয়া হবে পরীক্ষা। রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান হয়েই জানালেন গৌতম পাল।
Sponsored

গত দেড় মাস ধরে কার্যত অভিভাবকহীন অবস্থায় ছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। প্রাক্তন চেয়ারম্যান সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ দেওয়ার পর থেকেই এই পদটি শূন্য ছিল। ফলে উচ্চমাধ্যমিক পরীক্ষা দোরগোড়ায় চলে এলেও জয়েন্টের দিনক্ষণ ঘোষণা বা আবেদন প্রক্রিয়া— কোনওটিই শুরু করা সম্ভব হয়নি। সোমবার দায়িত্ব গ্রহণ করার পরই গৌতম বাবু স্পষ্ট করেন যে, সময়ের এই ঘাটতি দ্রুত মেকআপ করাই এখন তাঁর প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, গৌতম পাল বর্তমানে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদের দায়িত্বও সামলাচ্ছেন। জোড়া দায়িত্ব কাঁধে নিয়ে তিনি বলেন, "আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি। যেকোনো কঠিন পরিস্থিতিতে কাজ করা আমার পছন্দ। আমরা পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কিছুটা পিছিয়ে রয়েছি ঠিকই, তবে যত দ্রুত সম্ভব কাজ শেষ করার চেষ্টা করব।"
সামনেই বিধানসভা নির্বাচন। তার ওপর ফেব্রুয়ারি মাসেই শেষ হচ্ছে উচ্চমাধ্যমিক। এই পরিস্থিতিতে ভোট ও জাতীয় স্তরের অন্যান্য প্রবেশিকা পরীক্ষার দিনক্ষণের সঙ্গে সামঞ্জস্য রেখেই চূড়ান্ত নির্ঘণ্ট তৈরি করা হবে বলে বোর্ড সূত্রে খবর। চেয়ারম্যান জানিয়েছেন, এপ্রিল মাসে নির্বাচন মিটে গেলেই দিনক্ষণ ঘোষণা করা হবে। তবে প্রাথমিক লক্ষ্য রাখা হয়েছে মে মাসের প্রথম সপ্তাহকে। বোর্ডের এই সক্রিয়তায় স্বস্তিতে লক্ষাধিক পরীক্ষার্থী। নির্বাচনের নির্ঘণ্ট হাতে পেলেই জাতীয় স্তরের পরীক্ষাগুলির সঙ্গে দিন মিলিয়ে চূড়ান্ত সূচি প্রকাশ করবে বোর্ড। নতুন চেয়ারম্যান আসায় থমকে থাকা আবেদন প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন- প্রকাশিত জেইই মেইন ২০২৬-এর দ্বিতীয় পত্রের ফলাফল, নজর কাড়ল বাংলার পড়ুয়ারা
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Just now

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
1h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago
More from রাজ্য
View All →
বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
6h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
10h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
10h ago
