Site Logo

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

EBBS Desk·
খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায় রাখাই এখন পর্ষদের প্রধান লক্ষ্য। সম্প্রতি পর্ষদ সচিব সুব্রত ঘোষ এই নির্দেশিকা প্রকাশ করে জানিয়েছেন, উত্তরপত্র মূল্যায়নের সময় পরীক্ষকদের অনেক বেশি সতর্ক থাকতে হবে। কোনোভাবেই যাতে খাতার ক্ষতি না হয়, তা নিশ্চিত করা জরুরি।

Sponsored

Sranchi In Article

পর্ষদের নির্দেশিকায় বলা হয়েছে, উত্তরপত্র যাতে ছিঁড়ে না যায় বা কোনোভাবে নষ্ট না হয়, সেদিকে কড়া নজর দিতে হবে। এমনকি বাড়িতে রাখা উত্তরপত্র যাতে গৃহপালিত পশুদের নাগালের বাইরে থাকে, সেই নির্দেশও দেওয়া হয়েছে। খাতা এমন নিরাপদ জায়গায় রাখতে হবে যেখানে কোনো প্রাকৃতিক বা বাহ্যিক কারণে তা নষ্ট হওয়ার ভয় থাকবে না। মূল্যায়ন প্রক্রিয়ায় বিন্দুমাত্র গাফিলতি বরদাস্ত করা হবে না বলে পর্ষদ সূত্রে জানানো হয়েছে।

খাতা দেখার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষার বিষয়েও বিশেষ জোর দিয়েছে পর্ষদ। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনো জনবহুল স্থানে বসে উত্তরপত্র মূল্যায়ন করা যাবে না। এমনকি স্কুলেও খাতা দেখা নিষিদ্ধ করা হয়েছে। মূল্যায়নের কাজ সারতে হবে একান্ত গোপনীয়তার সঙ্গে। নির্দিষ্ট সময়ের মধ্যে খাতা দেখার কাজ শেষ করে পর্ষদের কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ফল প্রকাশে কোনো দেরি না হয়। পর্ষদ সচিবের মতে, খাতা যাতে যত্ন সহকারে দেখা হয়, তা নিশ্চিত করতেই এই সতর্কবার্তা।

আরও পড়ুন- নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

_

_

_

_

_

_

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
রাজ্য

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী

Just now

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
রাজ্য

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা

1h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
রাজ্য

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী

2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
রাজ্য

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা

3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
রাজ্য

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের

4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
শিরোনাম

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে

5h ago

More from রাজ্য

View All →