হালিশহরে পুলিশ হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে আক্রমণ করা হয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে। এর প্রতিবাদে আজ (সোমবার) রাজ্যজুড়ে ব্লকে ব্লকে ধিক্কার ও প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে সোমবার দুপুর তিনটের সময় রাজ্যের প্রতিটি ব্লকে ধরনা অবস্থানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বিধানসভাতেও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে মমতাপন্থী বিধায়করা।
দলনেত্রীর উপর হামলার প্রতিবাদে আজ পথে নামছে তৃণমূল, বিধানসভাতেও প্রতিবাদ কর্মীসূচির ঘোষণা কুণালের
তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে সোমবার দুপুর তিনটের সময় রাজ্যের প্রতিটি ব্লকে ধরনা অবস্থানের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি বিধানসভাতেও প্রতিবাদ কর্মসূচি নিয়েছে মমতাপন্থী বিধায়করা।
Sponsored

বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রবিবার হালিশহরে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিজেপির কুৎসিত আক্রমণের প্রতিবাদে সোমবার দুপুর দুটোয় রাজ্য বিধানসভা ভবনে তৃণমূল বিধায়করা প্রতিবাদ কর্মসূচিতে সামিল হব। প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, বিধানসভার সিনিয়র মোস্ট বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়সহ সবাই উপস্থিত থাকব। আশা করি, তৃণমূলনেত্রীর উপর হামলার প্রতিবাদে নেত্রীর সৌজন্যে তৃণমূলের দল ও প্রতীকে ( এবং তৃণমূলের আর্থিক সাহায্য নিয়ে) জিতে আসা প্রত্যেক বিধায়ক এই প্রতিবাদে সামিল হবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার প্রতিবাদে সামিল হওয়া তৃণমূলের প্রত্যেক বিধায়কের কর্তব্য। মানুষ যাঁদের জননেত্রীর প্রতিনিধি হিসেবে বিধানসভায় পাঠিয়েছেন, তাঁরা নিশ্চয়ই সবাই এই কর্মসূচিতে অংশ নেবেন।
একইসঙ্গে দল বদলু এবং ঋতব্রতপন্থীদের কড়া আক্রমণ করে কুণাল লিখেছেন, একমাত্র যাঁদের রক্তের মধ্যে বেইমানি আছে বা নিজেদের চুরি/পাপ ঢাকতে চাটনশিবিরে আছেন, তাঁদের কয়েকজনকে ধরছি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা, তৃণমূল বিধায়করা প্রকাশ্যে প্রতিবাদ করবেন। সারা বাংলার তৃণমূল কর্মী ও সমর্থকরা নজর রাখবেন।
দলনেত্রীর উপর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রতিটি ব্লকে ধরনা কর্মসূচিতে মানুষের যাতে সমস্যা না হয় সেই বিষয়টিও দেখা হবে বলে জানিয়েছেন বেলেঘাটার বিধায়ক। তাঁর কথায়, সাধারণ মানুষের সমস্যা হয় এমন কোনও কাজ করা হবে না। একইসঙ্গে এদিন তিনি প্রশ্ন তুলে বলেন, পুলিশের সামনেও কীভাবে নেত্রীর কনভয়ের উপর হামলা হল? পুলিশ কীভাবে বিজেপির দলদাস হয়ে কাজ করছে এই ঘটনাই তার প্রমাণ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হালিশহরে পুলিশ হেফাজতে প্রয়াত তৃণমূলকর্মীর বাড়িতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ দোলা সেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি এবং পুলিশ কমিশনারের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন।
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

More from রাজ্য
View All →
কলকাতা হাই কোর্টে নতুন স্থায়ী প্রধান বিচারপতি, সুপারিশ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের
15h ago

জরুরি অবস্থায় কারাবন্দিদের 'লোকতন্ত্র সেনানি সম্মান' মুখ্যমন্ত্রীর, মসিক ভাতা-চিকিৎসা-সরকারি বাসে সুবিধা
15h ago

মমতাকে খুনের পরিকল্পিত চক্রান্ত: হালিশহরে বিস্ফোরক কল্যাণ
16h ago

ভারত ছাড়ো আন্দোলনের ৮৪-তম বার্ষিকীতে বিপ্লবীদের আত্মত্যাগ স্মরণ মুখ্যমন্ত্রীর
19h ago

বিজেপির সন্ত্রাস! হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়ির পথে হামলার মুখে দলনেত্রী, পুলিশমন্ত্রীকে নিশানা মমতার
19h ago







