আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম - রাম। মঙ্গলবার বিকেলে ২৯৪ আসনের তৃণমূল প্রার্থীদের নাম জানাতে চলেছে রাজ্যের শাসক দল। এদিন বিকেল চারটে নাগাদ তৃণমূল ভবনে প্রার্থী তালিকা (TMC Candidate List) প্রকাশিত হবে বলে জানা গেছে। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করবেন সেটা কার্যত নিশ্চিত। তবে বাকি বিধানসভা কেন্দ্রে কোন কোন মুখের উপর ভরসা রাখছে দলীয় নেতৃত্ব তা জানতে আগ্রহ বাড়ছে রাজনৈতিক মহলের।
Sponsored

বামেরা ১৯২টি এবং বিজেপি ১৪৪টি আসনে সোমবার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস সব আসনের জন্যই এদিন প্রার্থীদের নাম ঘোষণা করবে বলে সূত্রের খবর। শোনা যাচ্ছে কিছু নবীন মুখকে এবার ভোটের ময়দানে নামাতে পারে তৃণমূল (TMC)। তালিকায় হেভিওয়েট সেলিব্রেটিরাও থাকতে পারেন। অনেকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) অত্যন্ত সুপরিকল্পিতভাবে এবারের প্রার্থী তালিকায় বেশ কিছু চমক নিয়ে আসতে চলেছেন। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে লোডশেডিং করে জিতেছেন শুভেন্দু অধিকারী। এ বছর তিনি ওই কেন্দ্রের পাশাপাশি ভবানীপুর কেন্দ্রেও লড়বেন। নন্দীগ্রামের তৃণমূল কাকে প্রার্থী করে তা নিয়ে জল্পনা বাড়ছে। তৃণমূল কংগ্রেসের এ কালের গড় যাদবপুরে এবার বামেদের প্রার্থী হয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তার বিপরীতে কাকে লড়াইয়ের ময়দানে নামাবে তৃণমূল তা ঘিরে কৌতূহল রয়েছে। রাজনৈতিক মহলে বিনোদন জগতের বেশ কয়েকজন তারকা যেমন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, সংগীতশিল্পী ইমন চক্রবর্তীর পাশাপাশি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মুখপাত্র অরূপ চক্রবর্তীদের নাম ঘোরাফেরা করছে। মনে করা হচ্ছে একাধিক তরুণ নতুন মুখ আসতে পারে প্রার্থী তালিকায়। যেমন টিকিট পেতে পারেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্যরা। সদ্য লাল পতাকা ছেড়ে তৃণমূলে যোগদান করা প্রতীক উর রহমানের নাম প্রার্থী তালিকায় থাকবে কিনা তার উত্তর মিলবে আজ বিকেলেই।
-
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago





