তারকা নন, ঘরের মেয়ে তকমা নিয়ে প্রচারে ঝড় স্বপ্নার

Sponsored

অ্যাথলেটিক্সে দেশকে এনে দিয়েছেন সোনার পদক এবার তৃণমূল কংগ্রেসের হয়ে রাজনৈতিক ট্র্যাকে স্বপ্না বর্মন।ভোটের ময়দানে নেমেই রেলের চাকরি ছেড়েছেন, অনেক জটিলতার পর রেলের থেকে পেয়েছেন এনওসি। রাজগঞ্জ কেন্দ্রে শাসক দলের তুরুপের তাস সোনার মেয়ে স্বপ্না।প্রচারে
ঘরের মেয়ে'র ইমেজে মানুষের মন জয় করতে কোমর বেঁধে নেমেছেন তিনি।
সাধারণ প্রার্থীর প্রথাগত প্রচারের বাইরে বেরিয়ে একেবারে 'সকাল থেকে রাত, বিরামহীন প্রচার চালাচ্ছেন স্বপ্না। কখনও তাঁকে দেখা যাচ্ছে চা-বাগানের মেঠো পথে শিশুদের হাত ধরে হাঁটতে, আবার কখনও ময়দানে নেমে মেতে উঠছেন ভলিবল খেলায়। তবে নজর কেড়েছে তাঁর অন্য এক রূপ— সরাসরি সাধারণ মানুষের হেঁশেলে পৌঁছে যাওয়া। গৃহকর্ত্রীর সঙ্গে গল্প করতে করতে নিজেই চা বানিয়ে আপ্যায়ন করছেন কর্মী-সমর্থকদের। ঘরের মেয়ের এই সহজ মেজাজ রাজগঞ্জের আনাচে-কানাচে ব্যাপক সাড়া ফেলেছে।
স্বপ্নার সঙ্গে রাজনীতির যোগ মাত্র কয়েকদিনের। এরই মধ্যে পেয়েছেন বিধানসভা ভোটের টিকিট। উত্তরবঙ্গে কেন্দ্রে ঘাস ফুল ফোটানোর কঠিন চ্যালেঞ্জ তাঁর কাঁধে।
খেলার মাঠে ঠিক যেমন আত্মবিশ্বাসী থাকতেন ঠিক তেমনই আছেন ভোটের কঠিন লড়াইয়ে আগে।
রাজগঞ্জ তার নিজের কেন্দ্র। এখানেই বড় হওয়া। কিন্তু তারকা ইজেম ঝেড়ে ফেলে ঘরের মেয়ের মতোই মিশছেন প্রচারে।
স্বপ্না জানিয়েছেন, "মানুষের থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। প্রতিদিন সকালে কর্মীদের নিয়ে জনসংযোগে বেরিয়ে পড়ছি। আমাদের লক্ষ্য স্পষ্ট— ৪০ হাজার ভোটের ব্যবধানে জয় ছিনিয়ে আনা। আমি এই মাটিরই মেয়ে। মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমার ব্রত। এলাকার সমস্যাগুলো বিধানসভায় পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য।"
উল্লেখ্য, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপ্নার সমর্থনে প্রচারে এসে এই জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন। সেই লক্ষ্যপূরণেই এখন মরিয়া ঘাসফুল শিবির। রাজগঞ্জের মাটির সন্তান স্বপ্না বর্মন নিজেকে এলাকার সেবাতেই উৎসর্গ করতে চান।
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

পুলকার দুর্ঘটনার পর আজ মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী, যাবেন গোবিন্দপুর রেলগেটেও
Just now

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
5h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
13h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
15h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
15h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
16h ago
More from রাজ্য
View All →
প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
17h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
18h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
19h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
20h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
21h ago
