তৃণমূল কংগ্রেসের যুব সংগঠন ও মহিলা তৃণমূল কংগ্রেসের পদ বণ্টন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট করা হয়েছে আলিফা আহমেদকে। স্মিতা বক্সিকে করা হয়েছে কার্যনির্বাহী সভানেত্রী, ময়না বন্দ্যোপাধ্যায়কে সাধারণ সম্পাদক করা হয়েছে। যুগ্ম সম্পাদক হয়েছেন চৈতালি চট্টোপাধ্যায়।
অপরদিকে অনিতা কর মজুমদারকে করা হয়েছে, দক্ষিণ কলকাতার জেলা সভানেত্রী এবং দেবিকা চক্রবর্তীকে উত্তর কলকাতার জেলা সভানেত্রী হিসেবে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে এদিন যুব তৃণমূলের সভাপতি করা হয়েছে অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। মৃত্যুঞ্জয় পালকে করা হয়েছে কার্যনির্বাহী সভাপতি এবং মৌসুমী দেকে করা হয়েছে, সাধারণ সম্পাদক। দক্ষিণ কলকাতার জেলা সভাপতি হয়েছেন শ্রীদ্বীপ দাস। উত্তর কলকাতার জেলা সভাপতি করা হয়েছে শক্তি প্রতাপ সিংকে।
তৃণমূলের নতুন কমিটি
আলিফা আহমেদ- রাজ্য মহিলা কমিটির সভানেত্রী
স্মিতা বক্সি- রাজ্য মহিলা কমিটির কার্যকরী সভানেত্রী
ময়না বন্দ্যোপাধ্যায়- রাজ্য মহিলা কমিটির সম্পাদক
চৈতালি চট্টোপাধ্যায়- রাজ্য মহিলা কমিটির যুগ্ম সম্পাদক
অনিতা কর মজুমদার- দক্ষিণ কলকাতা মহিলা কমিটির সভানেত্রী
দেবিকা চক্রবর্তী- উত্তর কলকাতা মহিলা কমিটির সভানেত্রী
অর্ণব বন্দ্যোপাধ্যায়- রাজ্য সভাপতি তৃণমূল যুব কংগ্রেস
মৃত্যুঞ্জয় পাল- কার্যকরী সভাপতি রাজ্য তৃণমূল যুব কংগ্রেস
মৌসুমি দে - রাজ্য সম্পাদক তৃণমূল যুব কংগ্রেস
শ্রীদীপ দাস- সভাপতি দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেস
শক্তি প্রতাপ সিং- সভাপতি উত্তর কলকাতা তৃণমূল যুব কংগ্রেস
















