Site Logo

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

EBBS Desk·
বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে ট্রাকের চাকায় পিষে মর্মান্তিক মৃত্যু খুদে তনভিরের! এখন দিল্লি থেকে শিশু আর মহিলা কমিশন আসবে তো? এখন বিচার চেয়ে রাতজাগা হবে তো? নাকি বিজেপি জমানার শুরুতেই ধামাচাপা পড়ে যাবে এই মর্মান্তিক মৃত্যু? তৃণমূলের তরফে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিধায়ক তথা মুখপাত্র কুণাল ঘোষ।

Sponsored

Sranchi In Article

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, যেকোনও মৃত্যু অত্যন্ত দুঃখের, নিন্দনীয়। তামান্নার মৃত্যুর সময় যাঁরা সরব হয়েছিলেন, ঠিক করেছিলেন। আমরাও নিন্দা করেছি। কিন্তু তামান্নার ক্ষেত্রে বিপ্লব-প্রতিবাদ আর তনভিরের ক্ষেত্রে নীরবতা! কেন? তনভিরের ক্ষেত্রেও একইরকম প্রতিবাদ, তদন্ত, ব্যবস্থা হওয়া উচিত!

বুধবার শালবনির সুন্দরা গ্রাম সংলগ্ন জাতীয় সড়কে বিজয় মিছিল চলছিল বিজেপির। ঠিক তখনই ছোট্ট তনভির তার বাবার বাইকে চড়ে বাড়ি ফিরছিল। এমন সময় বিজয় মিছিল থেকে ছোঁড়া গাছবোমা এসে ফাটে তনভিরের বাবার বাইকের সামনে। আতঙ্কে চমকে উঠে বাইক থেকে ছিটকে পড়ে তানভির। সেইসময় পাশ দিয়ে দ্রুত গতিতে যাওয়া একটি ট্রাক ধাক্কা মারে তনভিরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর ছড়িয়ে পড়তেই জাতীয় সড়কে বিপুল সংখ্যায় জড়ো হয় স্থানীয় গ্রামের মানুষ। জাতীয় সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ দেখায় তারা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে এসে গায়ের জোরে বিক্ষোভ তুলে দেয়। বৃহস্পতিবার সকাল থেকেও একইভাবে প্রতিবাদ-বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি তুলে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, কারা ওই মিছিল করছিলেন, সেখানে কী ধরনের বোমা ফাটানো হচ্ছিল, সেগুলো কীভাবে পথচারীদের বিব্রত করছিল যে বাচ্চাটি শেষপর্যন্ত আতঙ্কে রাস্তায় পড়ে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাল— সবকিছুর তদন্ত হওয়া দরকার! তামান্নার সময় বিপ্লব-প্রতিবাদ আর তনভিরের ক্ষেত্রে নীরবতা? একইরকম দুটি ঘটনায় দু’রকম অবস্থান তো হতে পারে না! তনভিরের ঘটনারও সবদিক খতিয়ে দেখা হোক!

আরও পড়ুন - এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from রাজ্য

View All →