যত বেশি ভোট, তত বড় প্রত্যাবর্তন! প্রথম দফার শেষে আত্মবিশ্বাসের সুর তৃণমূল শিবিরে

যত বেশি হারে ভোট, তত জোরালো প্রত্যাবর্তন। বাংলার মানুষ বিজেপির কোমর ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই ও উন্নয়নের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে বিপুল ভোটে জয়ের দিকে এগিয়ে দিয়েছেন। বৃহস্পতিবার প্রথম পর্যায়ের ভোটের শেষে তৃণমূলের এই আত্মবিশ্বাসী জোরালো প্রতিক্রিয়া।
Sponsored

বৃহস্পতিবার ভোট গ্রহণ পর্বের শেষে তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হন দলের দুই প্রার্থী ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। তাঁদের সাফ কথা, প্রথম দফায় ১৫২টি আসনের মধ্যে প্রায় ১৩৫টি আসন পাবে তৃণমুল কংগ্রেস। কুণালের কথায়, বেশি ভোট পড়েছে বলে বিরোধীরা ভুল ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে। আসলে বিষয়টি হল, এনুমারেশনের পর মৃত বা স্থানান্তরিত ভোট বাদ দিলে এই যে বিপুল ভোটের হার তা বিজেপির বঙ্গ-বিরোধী অবস্থানের ও বাংলার বিরুদ্ধে কমিশনের যুদ্ধ ঘোষণার ভোট। ওরা এখন যা বলছে তা কর্মীদের মনোবল টিকিয়ে রাখার জন্য বলছে। জোরের সঙ্গেই কুণাল জানিয়ে দেন, গতবারের থেকে ২০২৬-এ
১. তৃণমূলের ভোটের শতাংশ বাড়ছে
২. আসন বাড়ছে
৩. একাধিক আসনে ভোটের শতাংশ বাড়ছে
৪. নন্দীগ্রামে তৃণমূল জিতছে। এমনকী নন্দীগ্রাম ২-এ বিজেপি হাল ছেড়ে দিয়েছে। শুভেন্দু হারছে। পবিত্র কর জিতছে।
এ-প্রসঙ্গে কুণাল বলেন— মা-মাটি-মানুষকে দলের তরফে আন্তরিক ধন্যবাদ। এই জয়ের ধারা অব্যাহত থাকবে। কর্মীদের দায়িত্ব বাড়ল। ব্রাত্য বসু বলেন, যে পরিমাণ মহিলা ভোট দিতে বেরিয়েছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতি তাঁদের অগাধ অস্থাকেই প্রমাণ করে। রাজ্য সরকাররের ১০৫টির বেশি প্রকল্প। তাতে আস্থা রেখেছে মানুষ।
ব্রাত্যের সংযোজন, প্রথম দফায় সরকার গড়ার লক্ষ্যে নিরঙ্কুশ এগোলাম। আমাদের কর্মীরা ঠান্ডা মাথায় ভোট করেছে। বিজেপি যেভাবে অপমান করেছে বাংলাদেশি বলে। আঘাত হেনেছে। তার বিরুদ্ধে ভোট হয়েছে। ৯১ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে। দেড় কোটি মানুষকে আতঙ্কিত করেছে। তা সুদে-আসলে চুকিয়ে দিয়েছে মানুষ। কুণাল বলেন, খাতায়-কলমে পরিসংখ্যান দেখলে হবে না। স্পিরিটটা দেখতে হবে। কমিশনের ভূমিকা সম্পর্কে ব্রাত্য বসু বলেন, নির্বাচন কমিশনের ভূমিকাকে একটি দিনের নিরিখে বিচার করলে হবে না। তৃণমূলের প্রতি তাদের যে রাগ-ক্ষোভ বা মনোভাব— সেটা আমরা ভুলিনি। ওরা ওদের কাজ করেছে। সেনা আধাসেনা সাঁজোয়া গাড়ি নামিয়ে বিজেপি বাংলাকে ভয় পাওয়াতে গিয়েছিল। বাংলা ভয় পায়নি। বাংলা তার ঘরের মেয়েকেই চায়। স্পষ্ট কথা তৃণমূলের।
আরও পড়ুন- ‘আমি কি সন্ত্রাসবাদী?’ বাহিনীর তল্লাশিতে ক্ষুব্ধ বাইরন ভোট না দিয়েই ফিরলেন বুথ থেকে
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

‘হাউসের সদস্যই নন, তাও অহেতুক অভিষেককে টানা কেন?’ স্পিকারের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ কুণালের
3h ago

এবার মালতীপুর স্টেশনে চলল বুলডোজার! অনিশ্চয়তায় হকার - ক্ষুদ্র ব্যবসায়ীরা
11h ago

দুর্নীতিতে কোনো রেয়াত নয়! ক্যাগ রিপোর্ট পেশের দিনক্ষণ জানিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
12h ago

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
13h ago

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
14h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
15h ago
More from রাজ্য
View All →
‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
16h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
17h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
18h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
18h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
19h ago
