রাজ্যসভা নির্বাচন: প্রার্থী ঘোষণার আগেই বিধানসভায় তৎপরতা তৃণমূলের! শুরু প্রস্তাবকদের সই পর্ব

রাজ্যসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বৃহস্পতিবার এই নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি হওয়ার পরেই তৎপরতা তুঙ্গে শাসকদল তৃণমূল কংগ্রেসের অন্দরে। দলের প্রার্থীদের নাম চূড়ান্ত ঘোষণা এখন স্রেফ সময়ের অপেক্ষা। তার আগেই বিধানসভায় শুরু হয়ে গেল আইনি ও প্রশাসনিক প্রস্তুতির কাজ। প্রস্তাবক হিসেবে নথিপত্রে সই করতে এদিন দিনভর বিধানসভায় আনাগোনা চলল তৃণমূলের বিধায়কদের।
Sponsored

নিয়ম অনুযায়ী, রাজ্যসভার এক-একজন প্রার্থীর জন্য অন্তত ১০ জন বিধায়ককে প্রস্তাবক হিসেবে সই করতে হয়। তবে কোনও যান্ত্রিক বা প্রযুক্তিগত ত্রুটির কারণে যাতে মনোনয়ন বাতিল না হয়, তাই বাড়তি সতর্কতা নিচ্ছে শাসকদল। প্রতিটি প্রার্থীর জন্য একাধিক সেটে সই করানো হচ্ছে বিধায়কদের দিয়ে। বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় ৯০ জন তৃণমূল বিধায়ক তাঁদের সই পর্ব মিটিয়েছেন। দলীয় সূত্রে খবর, এই প্রক্রিয়া শুক্রবার এবং আগামী সোমবারও জারি থাকবে। এর পরেই হবে স্ক্রুটিনি বা নথিপত্র পরীক্ষার কাজ।
মনোনয়ন জমা দেওয়ার আগে প্রার্থীদের একগুচ্ছ নথিপত্র তৈরি করতে হয়। এই কাজে প্রতিবারই অভিজ্ঞ ও প্রবীণ বিধায়ক-সাংসদরা পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। এদিনও তার ব্যতিক্রম হয়নি। বিধানসভার অন্দরমহল ছিল সরগরম। একদিকে যখন সই পর্ব চলছে, অন্যদিকে তখন মন্ত্রী ও বিধায়কদের ভিড় আর জল্পনায় জমজমাট অলিন্দ। সরকারি মুখ্য সচেতক নির্মল ঘোষের ঘরে এদিন দীর্ঘক্ষণ আলোচনায় মাততে দেখা গেল মন্ত্রী ফিরহাদ হাকিম, জ্যোতিপ্রিয় মল্লিক, কল্লোল খাঁ এবং নির্মল মাজিদের। এক-একজন বিধায়ক ঘরে আসছেন, সই সারছেন এবং শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে বেরিয়ে যাচ্ছেন। দলের প্রার্থী তালিকায় কারা স্থান পেতে চলেছেন, তা নিয়ে অন্দরে চর্চা চললেও সরকারিভাবে মুখ খোলেননি কেউ। সব মিলিয়ে রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে বিধানসভা চত্বরে এখন সাজ সাজ রব। প্রার্থীদের নাম ঘোষণার পরেই চূড়ান্ত মনোনয়ন পেশের তোড়জোড় শুরু করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব।
আরও পড়ুন- ৪৩০ মডেল স্কুল থেকে অঙ্গনওয়াড়ি উন্নয়ন: সাড়ে ৪ হাজার কোটির নতুন প্রকল্প
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

“কর্মফল তো মিলবেই!” দলবদল প্রসঙ্গে বিধানসভায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী
Just now

কবি সুভাষের পর এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
1h ago

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
2h ago

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
3h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
4h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
5h ago
More from রাজ্য
View All →
বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
5h ago

ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
6h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
9h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
9h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
10h ago
