রথ (Rathayatra) আসা মানে বাঙালির মহাপুজো উদযাপনের প্রস্তুতি শুরু হয়ে যাওয়া। উৎসবের মরশুমের সূচনায় এক গুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা দক্ষিণপূর্ব রেলের। আদ্রা ডিভিশনে (Adra Division) জরুরি পরিকাঠামো ও উন্নয়নমূলক কাজের জন্য আগামী কয়েক দিন এই শাখায় গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন ও মেমু বাতিলের ঘোষণা করা হয়েছে।

 

দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে বিজ্ঞপ্তিতে জারি করে জানানো হয়েছে, ট্র্যাকে রক্ষণাবেক্ষণের কাজের জন্য জুলাই মাসের কয়েকটি নির্দিষ্ট দিনে আদ্রা একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। 

  • • আসানসোল-আদ্রা-আসানসোল মেমু (৬৮০৪৬/৬৮০৪৫) আগামী ১৬, ১৭ এবং ১৯ জুলাই তারিখে সম্পূর্ণ বাতিল থাকবে। 
  • • ১৪, ১৭ এবং ১৯ জুলাই বন্ধ আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু ট্রেন পরিষেবা।
  • • রথের দিন আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু বাতিল থাকছে। 
  • • টাটানগর-আসানসোল মেমু ট্রেনটি চলবে না ১৪, ১৫ এবং ১৮ জুলাই।
  • • আদ্রা-ভাগা-আদ্রা মেমু শুধুমাত্র ১৯ জুলাই বাতিল বলে ঘোষণা করা হয়েছে।