প্রায় ১৮ ঘণ্টার প্রচেষ্টার পর হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের ভয়াবহ আগুন (Haldia Petrochemicals fire incident) নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বুধবার সকাল থেকে থমথমে পরিবেশ। দীর্ঘক্ষণ আগুনের কারণে এলাকায় যথেষ্ট রয়েছে। নতুন করে যাতে পাইপলাইন না ফাটে সেদিকে নজর রাখা হচ্ছে। আজও সকাল থেকে ব্যাহত হলদিয়া শাখার ট্রেন চলাচল (Train service)।

পেট্রোকেমিক্যালের পাশ দিয়েই গিয়েছে ট্রেন লাইন। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে যায় রেল ট্র্যাক। ওভারহেডের তারে বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে আনার কাজ চলছে। সকাল থেকে হলদিয়া-হাওড়া লোকাল ট্রেন হাতিবেড়া থেকে বন্ধ করে দেওয়া হয়। হলদিয়া দুর্গাচক স্টেশন থেকেই ট্রেন ছাড়া হচ্ছে। বিকেলের মধ্যে পরিষেবার স্বাভাবিক হবে বলে মনে করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন পূর্ব মেদিনীপুর জেলাশাসক নিরঞ্জন কুমার (Niranjan Kumar)। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলাশাসক নিরঞ্জন কুমার, পুলিশ সুপার অংশুমান সাহা ও বিধায়ক প্রদীপ বিজলি। আজ মুম্বই থেকে বিশেষজ্ঞ টিম পৌঁছবে বলে খবর মিলেছে।