২১ শে জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চ থেকে বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের আইটি (IT) সেলের ইনচার্জ উপাসনা চৌধুরী। মঞ্চ থেকে বিরোধীদের তোপ দেগে উপাসনা বলেন, "যারা ধর্ম নিয়ে বিভেদ করিস তাঁরা দেখে যা আমাদের একতা, আমাদের নেত্রীর নাম মমতা, মমতা, মমতা।"

আরও পড়ুন: মমতা ছাড়া তৃণমূল হয় না! একুশের মঞ্চ থেকে সাফ জানিয়ে দিলেন কল্যাণ, সৌগত

ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে বিভেদের রাজনীতি করা দলগুলোকে তীব্র আক্রমণ করে তিনি দাবি করেন, "যাঁরা ব্রিটিশদের দালালি করে এবং পা চেটে নিজেদের অস্তিত্ব তৈরি করেছে, বাংলার মানুষ বরাবরই তাঁদের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। আগামী দিনেও বাংলা তাঁদের বিরোধী কণ্ঠস্বর হয়ে লড়াই চালিয়ে যাবে।" সমাবেশে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে তিনি আহ্বান জানান, তাঁদের প্রতিবাদের কণ্ঠস্বর থেকেই সোচ্চার হয়ে উঠবে 'জয় বাংলা' ধ্বনি।