ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি জনসংযোগ কর্মসূচির কথা জানাতে গিয়ে নেটপাড়ায় যে নোংরামি সামনে এল, তাতে এই প্রশ্নই এখন তুঙ্গে। বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়। নেটিজেনদের আক্রমণ এবং তৃণমূলের লাগাতার ধিক্কারের মুখে পড়ে কয়েক ঘণ্টা পর পোস্টটি এডিট করে ‘ভুল’ সংশোধন করে বিজেপি। কিন্তু ততক্ষণে স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সর্বত্র।
Sponsored

সোমবার বিকেলে বিজেপির একটি অফিশিয়াল ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করা হয়, যেখানে প্রার্থীর জনসংযোগের খবর দিতে গিয়ে ‘মাঝিপাড়া’-র বদলে এমন এক চূড়ান্ত অশালীন ও কুরুচিকর শব্দ ব্যবহার করা হয়েছে, যা পাঠের অযোগ্য। এই ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে তৃণমূল শিবিরের তোপ, যাঁরা বাংলার অ আ ক খ জানেন না, তাঁদের হাতেই কি বাংলার সংস্কৃতি নিরাপদ?
Sponsored

তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি আসলে ‘বহিরাগতদের’ দল। বাংলার মাটি ও মানুষের সঙ্গে যাঁদের কোনও নাড়ির টান নেই, তাঁরাই এই ধরনের অশ্লীল শব্দ ব্যবহার করতে পারেন। যাঁদের দিয়ে সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে, তাঁরা হয়তো হিন্দি জানেন কিন্তু বাংলা জানেন না। পলাশী মাঝিপাড়া-কে যে ভাষায় তাঁরা সম্বোধন করেছেন, তা বাংলার কোনও সুস্থ মানুষ মুখে আনতে পারেন না। বহিরাগতদের এনে প্রচার করালে যা হওয়ার তাই হচ্ছে। অপবিত্র হচ্ছে বাংলার সংস্কৃতি।
Sponsored

Sponsored

_
Sponsored

_
Sponsored

_
_
_
_
_
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
5h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
7h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
7h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
9h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
10h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
10h ago





