'বন্দে মাতরম'-এর মেগা আয়োজনকে কেন্দ্র করে শুক্রবার যাদবপুরে (Jadavpur) তৈরি হয়েছিল বিশেষ গ্যালারি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। প্রায় ১০ হাজার কণ্ঠে একসঙ্গে গাওয়া হয় 'বন্দে মাতরম'। জাতীয় পতাকা (National Flag) হাতে এই বিশেষ আয়োজনে অংশ নেন হাজার হাজার মানুষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী ও বিধায়ক এবং সন্ত সমাজের প্রতিনিধিরা।
জাতীয় পতাকাকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে দেশাত্মবোধ ও জাতীয় ঐক্যের বার্তাই উঠে আসে। আয়োজকদের দাবি, এটি সম্পূর্ণ অরাজনৈতিক অনুষ্ঠান। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং একসঙ্গে 'বন্দে মাতরম' পরিবেশনকে ঘিরে যাদবপুর জুড়ে তৈরি হয় বিশেষ আবহ।
















