সকালের আলো ফুটতে না ফুটতেই দুর্গাপুরের (Durgapur) অন্ডালে দুর্ঘটনা। শ্যামসুন্দরপুর কোলিয়ারি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইসিএলের (ECL) সত্তর বছরের পুরনো জলের ট্যাঙ্ক (Water Tank Collapse)। ইসিএলের দুই কর্মী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁদের চিকিৎসা শুরু হয়েছে।

এই ঘটনার পর বিক্ষোভ দেখাতে শুরু করেন ইসিএল কর্মীরা। তাঁদের অধিকাংশের অভিযোগ, কর্তৃপক্ষের চরম গাফিলতি ও দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এই দুর্ঘটনা। কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
















