সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত 'বিচারাধীন ভোটার'দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি। বাংলায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু'দফা নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। কিন্তু এখনও অনিশ্চয়তার মুখে বাংলার ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ। সোমবার সিইও অফিসে হওয়া সর্বদলীয় বৈঠকে সরব হন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের প্রতিনিধি শশী পাঁজা (Shashi Panja)। 'বিচারাধীন' ৬০ লক্ষ ভোটারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এছাড়াও এসআইআরের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নিয়ে প্রশ্ন তুলেছে সকল রাজনৈতিক দল। এছাড়াও বাংলায় শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সব দলই সহমত পোষণ করেছে।
Sponsored

বিরোধী দল বিজেপির হয়ে বৈঠকে যোগ দেন তাপস রায় এবং সঞ্জয় সিং। বাম শিবিরের হয়ে উপস্থিত ছিলেন কল্লোল মজুমদার ও পলাশ দাস। কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বৈঠকে অংশ নেন আশুতোষ চট্টোপাধ্যায়। আরও পড়ুন: নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের
বৈঠকের পর শশী পাঁজা জানান, কমিশনের পক্ষ থেকে যে ১৯ লক্ষ নামের বিচার বা নিষ্পত্তি হয়েছে বলে জানানো হয়েছিল সেই তালিকা এই সপ্তাহের শেষের দিকে প্রকাশনার সম্ভাবনা আছে বলে জানানো হয়েছে। একই বিষয় নিয়ে সরব হয়েছে কংগ্রেসও। কংগ্রেসের তরফে অভিযোগ জানান হয়েছে, এই বিশাল সংখ্যক নাম 'বিচারাধীন' থাকার বিষয়টা গুরুতর। নির্বাচনের প্রস্তুতি নিয়ে আরও বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে বলে দাবি জানান হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে।
সিপিএমের প্রতিনিধি পলাশ দাসও বৈঠকে একই কথা তুলে ধরেন। তবে কংগ্রেস ও সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই নিয়ে কথা বলতে গেলেই ধমকের সুরে থামিয়ে দিচ্ছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা।
-
-
-
-
-
-
-
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

এবার সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারেও ফাটল! উদ্বিগ্ন যাত্রীরা
Just now

প্রতিশ্রুতি পূরণ মু্খ্যমন্ত্রীর! রাজ্যে গঠিত হল সপ্তম পে কমিশন, চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অতনু চক্রবর্তী
Just now

‘ঘুষখোর’ পুলিশদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ! খোলা হচ্ছে কন্ট্রোলরুম: ঘোষণা মুখ্যমন্ত্রীর, ২০ হাজার কনস্টেবল নিয়োগের পরিকল্পনা
1h ago

গণতন্ত্রের পীঠস্থানে শারীরিক বলপ্রয়োগ! বিধানসভায় কুণালকে টেনে-হিঁচড়ে বের করার তীব্র নিন্দা অভিষেকের
2h ago

আমার নাম কেটেছেন কেন? আখরুজ্জামানকে কুণালের প্রশ্নে ধুন্ধুমার বিধানসভা! টেনে-হিঁচড়ে বের করা হল বেলেঘাটার বিধায়ককে
3h ago

বিধানসভায় বক্তার তালিকা থেকে নাম কাটা! কণ্ঠরোধের চেষ্টার অভিযোগে তীব্র ক্ষোভ প্রকাশ কুণালের
4h ago
More from রাজ্য
View All →
ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে আর্থিক সাহায্য-চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, সিকিমে টানেল বিপর্যয়েও পাশে রাজ্য
4h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
8h ago

স্ত্রী-পুত্রের পর এবার মদনকে তলব ইডির
8h ago

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় প্রাক্তন সাংসদ শুভাশিসকে তলব ইডির
9h ago

'তোমাকে ছাড়া চিনি না’: নেত্রীকে কৃতজ্ঞতা! তর্পণের প্রকৃত মঞ্চেই অবস্থান শহিদ পরিবারের
12h ago
