রথযাত্রার পরের দিনও বাংলার আবহাওয়ার কোনও পার্থক্য নেই।কলকাতা সহ দক্ষিণে মেঘলা আকাশ  গুমোট আবহাওয়া রয়েছে। কেমন থাকবে আজ সারাদিনের আবহাওয়া(Weather)?, তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির আশে পাশে রয়েছে। গতকালের থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পেয়েছে।  সকাল থেকেই আকাশ রোদ নেই, মেঘলা আকাশে বৃষ্টির  সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ শুক্রবার আরও শক্তিশালী রূপ নিতে চলেছে। এর জেরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। অন্যদিকে, উত্তরবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ আরও বাড়তে পারে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,  শুক্রবার আকাশ সারাদিনই মেঘলা থাকবে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় দিনের বিভিন্ন সময়ে হালকা বৃষ্টিপাতের সম্ভবানা আছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় দু’-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে একাধিক দফায় বজ্রবিদ্যুত-সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় হলুদ সতর্কতা। ঝড় ও বৃষ্টির আশঙ্কা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।  ১৯ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে ১৯ এবং ২০ জুলাই নাগাদ এটি পশ্চিমবঙ্গের উত্তর দিকে চলে যাবে। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে পার্বত্য এলাকায় শুক্রবার ও শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারের জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হলুদ সতর্কতা। অতিবৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে উত্তরের জেলাগুলির জন্য। দার্জিলিং, কালিম্পং.  আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। বৃষ্টি হতে পারে ২০০ মিলিমিটার পর্যন্ত।