শনিবার সকাল থেকেই রোদের তেজ নেই, বিগত কয়েক দিন ধরেই ব্যাপক বৃষ্টি হয়েছে বাংলা জুড়ে।কলকাতা সহ বাংলায় কেমন থাকবে শনিবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
শনিবার সকাল থেকেই শহরের আকাশ কখনও মেঘলা, আবার কখনও রোদ উঠছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই কলকাতায়। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতার কয়েকটি এলাকায়।মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহ শেষে কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি ও তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ জারি করেছে আইএমডি৷ আগামী সোমবার ২৭ জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷
শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী সপ্তাহ থেকে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে উত্তরবঙ্গের একাংশে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে।
















