বিগত কয়েক দিন ধরেই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে, সেই সঙ্গে দোসর হয়েছে নিম্নচাপ। আপাতত বৃষ্টির হাত থেকে মুক্তি মিলল দক্ষিণবঙ্গ বাসীর।কলকাতা সহ বাংলায় কেমন থাকবে শনিবারের সারাদিনের আবহাওয়া(Weather)? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
আবহাওয়া দফতের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত অবস্থান করছে। একই সঙ্গে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ সক্রিয় রয়েছে। এই দুইয়ের জেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে।
এখানেই শেষ নয়, শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হবে। নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিস্তৃত থাকবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর ওড়িশা , ঝাড়খণ্ড হয়ে ছত্তিশগড়ের দিকে যাবে। মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপকূলে সক্রিয়। কাঁথির যা কাঁথি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকবে। এর ফলে বৃষ্টিপাতচ বাড়তে পারে।
শনিবার ভোর থেকে দফায় দফায় বৃষ্টি নামছে রাজ্যের একাধিক জেলায়। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সতর্কতা জারি রয়েছে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমের মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।
আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.৪ ডিগ্রি কম।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির বিরাম নেই। উত্তরের ওপরের দিকের জেলা, বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়া অন্যান্য জেলাগুলিতেও দফায় দফায় বৃষ্টি চলবে।
















