Site Logo

আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

EBBS Desk·
আরও এক সপ্তাহ দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম, উত্তরে বাড়বে বৃষ্টি

গরমের হাত থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের, সূর্যের দাপুটে ইনিংসে গলদঘর্ম অবস্থা আমজনতার। ঘরের মধ্যে অবিরাম ফ্যান-এসি চালিয়েও স্বস্তি নেই, হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দক্ষিণবঙ্গে আরও এক সপ্তাহ বজায় থাকবে ভ্যাপসা গরম। একেবারে উল্টো ছবি উত্তরে।

Sponsored

Sranchi In Article

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) সূত্রে জানা গিয়েছে, বুধবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সন্ধ্যার দিকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকলেও তাতে গরম কমবে না। ঝোড়ো হাওয়া সাময়িক স্বস্তি দিতে পারে, কিন্তু উষ্ণতার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পশ্চিমের জেলাগুলিতে পারদ থাকবে প্রায় ৪০ ডিগ্রির কাছাকাছি। কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। যদিও 'ফিল লাইক' তাপমাত্রা প্রায় পঞ্চাশ ডিগ্রির কাছাকাছি। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ থেকে বৃষ্টি বাড়বে।

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

Related Articles

More from রাজ্য

View All →