ঘর্মাক্ত ফেব্রুয়ারিতে ঊর্ধ্বমুখী পারদ, বসন্তে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াবে ৩১ ডিগ্রি!

বসন্তের সকালে গ্রীষ্মের আমেজ, দোলের আগেই মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩১ ডিগ্রির ঘরে! আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে, আগামী কয়েকদিন ঊর্ধ্বমুখী হবে পারদ। সূর্যের দাপট বাড়তেই পুরোপুরি উধাও শীত। কামব্যাকের ইনিংস খোলা আছে বলেও মনে করছেন না হাওয়া অফিসের কর্তারা। অর্থাৎ অফিসিয়ালি এ বছরের মতো শীত (Winter) বিদায় নিচ্ছে। ফেব্রুয়ারির মধ্যগগনে যেভাবে দুপুরের দিকে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না তাতে ফাল্গুনেই চৈত্র -বৈশাখের চড়া রোদের সম্ভাবনা বাড়ছে।
Sponsored

চলতি সপ্তাহের শেষ দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির ঘরে পৌঁছে যেতে পারে। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যাবে ৩৩ ডিগ্রির ঘরে।ভোরে হালকা শিরশিরে ভাব থাকলেও দিনে গরমের অস্বস্তি বাড়ছে। দার্জিলিং ও পার্বত্য এলাকায় আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ৬-৭ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের বহু জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।বৃহস্পতিবার থেকেই দিনে শীতের অনুভূতি কার্যত উধাও হয়ে যাবে, রোদের তীব্রতাও বাড়বে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরের ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে রূপ নিয়েছে। তবে চলতি সপ্তাহে রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





