বাড়ছে তাপমাত্রা,অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই রাজ্যে ফের ঝড় বৃষ্টির পরিস্থিতি!

দুর্যোগের কালো মেঘ সরিয়ে বাংলা জুড়ে আপাতত দুদিন শুষ্ক আবহাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রায় ৫-৬ ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে পারে উষ্ণতা। ফলে বাড়বে গরম। কিন্তু সেই অবস্থাও স্থায়ী হবে না। আলিপুর আবহাওয়া অফিস (Alipore Weather Department) জানাচ্ছে আগামী শুক্রবার থেকে ফের বাংলা জুড়ে সরবৃষ্টির দাপট শুরু হবে।শুক্রবার থেকেই কলকাতায় শুরু হতে পারে বৃষ্টি (Rain)। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। শনিবার ও রবিবার সেই দাপট আরও বাড়বে। আজও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Sponsored

হাওয়া অফিস জানিয়েছে আপাতত বঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় মঙ্গলবার সকাল থেকে মেঘলা আকাশে অস্বস্তি বজায় থাকছে। যদিও চলতি উইকেন্ডে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও তাতে গরম কমবে না।হাওয়া অফিস জানিয়েছে, আজ সারাদিনে উত্তরের একাধিক জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার এবং দক্ষিণের ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পূর্ব-পশ্চিম বর্ধমানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





