ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির জেরে শনিবার সকাল পর্যন্ত কলকাতার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই ছবি ধরা পড়বে। উইকেন্ডের সকাল থেকে মেঘলা আকাশ, বিকেলের পরে আজও দুর্যোগের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস। রাতের দুর্যোগের ফলে সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমলেও বেলা বাড়তেই আর্দ্রতাজনিত অস্বস্তি ফের মাথাচাড়া দিচ্ছে। গুমোটভাব খানিকটা কেটেছে, তবে বিক্ষিপ্ত দুর্যোগে গরম কমবে না বলেই মনে করছেন আবহবিদরা।
Sponsored

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ- সব জেলাতেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী দুদিন এই অবস্থা বজায় থাকবে।দক্ষিণবঙ্গে আজ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায় বজ্রঝড় হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আজ থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলবে। সমুদ্র উত্তাল থাকার কারণে রবিবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
Sponsored

-
-
-
Related Articles

ফেসবুক লাইভে 'অবমাননাকর' মন্তব্য! মদন মিত্রকে ১০ কোটির নোটিশ অভিষেকের
2h ago

চলতি অর্থবর্ষেই সপ্তম বেতন কমিশন! বকেয়া ডিএ নিয়েও বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
3h ago

শিক্ষক বদলিতে ‘সুপারিশ-সংস্কৃতি’ শেষ, চুক্তিভিত্তিক কর্মীদের সাম্মানিক বৃদ্ধির আশ্বাস শিক্ষামন্ত্রীর
3h ago

গ্রেফতারির পর আদালত থেকে জামিন পেলেন অসিত মজুমদার
5h ago

'প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা' নিয়ে উপভোক্তাদের সঙ্গে সরাসরি বৈঠক মুখ্যমন্ত্রীর
6h ago

ক্যাথেড্রাল রোডমুখী জনস্রোত, মমতার পথেই জনতা
7h ago





