দিল্লিতে নিট প্রশ্নফাঁস কাণ্ড ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) (CJP)। কয়েকদিন আগে সংসদ ভবন অভিযানের সময় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে প্রতিবাদীদের উপর। শুক্রবার পুলিশি অত্যাচারের বিরুদ্ধে দেশ জুড়ে প্রতিবাদে নামছে পড়ুয়ারা৷ কলকাতাতেও প্রতিবাদ কর্মসূচির নিয়েছে ছাত্র-যুবরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের আয়োজন করা হয়েছে। কলকাতায় যাতে কোনও অশান্তি না হয় তারজন্য সতর্ক পুলিশ প্রশাসন। বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে এই মিছিলকে সমর্থন করা হয়েছে।
বৃহস্পতিবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আন্দোলনের নামে রাজ্যে কোনোভাবেই বিশৃঙ্খলা বা অশান্তি তৈরি করার চেষ্টা বরদাস্ত করা হবে না। এর জন্য পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়
রাজ্যের মন্ত্রী তাপস রায় জানিয়েছেন, এ রাজ্যে অশান্তি পাকানোর কোনও রকম চেষ্টা বরদাস্ত করা হবে না। পুলিশ, প্রশাসন প্রস্তুত রয়েছে। বাংলার মধ্যে এই ধরনের কোনও ঘটনা তৈরি করার যদি চেষ্টা করা হয়, সেটা আমরা হতে দেব না। প্রশাসন এই বিষয়ের দিকে কড়া নজর রাখছে। বাংলার মানুষকে সজাগ থাকতে বলব।"
পরিস্থিতি বেগতিক দেখেই আলোচনার ডাক দিয়েছে কেন্দ্র। এর আগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকেও আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল। এই নিয়ে বিরোধীদের কটাক্ষ করে তাপস রায় বলেন, "আপনি চাইছেনটা কি? ইন্ডি জোট কি করতে চাইছে জানে মানুষ। মহুয়া মৈত্র টাকা নিয়ে প্রশ্ন করেন মানুষ জানেন। সেটা শক্তিই এই আন্দোলনে কাজ করছে।"
















