কোয়েল মল্লিক( Koyel Mallik) কী করবেন? রাজনীতি ছেড়ে দিচ্ছেন, নাকি সুখেন্দু, বুলুচিক আর সুস্মিতার পথ ধরে বিজেপির সাংসদ হতে চলেছেন? রঞ্জিত মল্লিক কন্যা মে মাসে রাজ্যসভায় যাওয়ার সময়ে যতই দিদি আর অভিষেককে প্রশংসার বন্যায় ডুবিয়ে দিন না কেন, বিদেশ থেকে ফিরে নি:শব্দে বিজেপির সঙ্গে আলোচনা করেই বৃহস্পতিবার ইস্তফা দিয়েছেন। এবং তিনিও যে রাজ্যসভায় বিজেপির সাংসদ হতে চলেছেন, তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: শেষ দেখা যায় হাওড়া স্টেশনে, রহস্যজনকভাবে নিখোঁজ প্রতিভাবান শুটার দময়ন্তী
কী দেখে মনে হচ্ছে কোয়েল বিজেপিতেই যাচ্ছেন? দিল্লিতে ইস্তফা দেওয়ার পর বৃহস্পতিবারই বিজেপি মন্ত্রী আর দিকে দিকে দল ভাঙানোর নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন। প্রশ্ন হচ্ছে যদি রাজনীতির বাইরেই থাকবেন, তাহলে ভূপেন্দ্রর সঙ্গে সাক্ষাৎ কেন? যে কিনা তৃণমূলের সংসদীয় দল ভাঙতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন! টলিউডের অন্দরের খবর, কোয়েলের উপর সবচেয়ে বেশি চাপ ছিল স্বামী তথা প্রযোজক নিসপাল সিংয়ের। নিসপাল ইতিমধ্যে টলিউডে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে নিয়েছে। তাদের দেখানো পথেই চলছেন। এই অবস্থায় কী করে ট্রেন্ডের বাইরে থাকেন কোয়েল? তৃণমূল কংগ্রেসে থাকার কারণে বরঞ্চ অসুবিধার মধ্যেই পড়তে হচ্ছে। বিজেপির অন্দরের খবর, অন্তত আর একজন রাজ্যসভা থেকে পদত্যাগ করলেই কোয়েলকে বিধানসভায় গিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বার প্রার্থীপদে সাক্ষর করতে দেখা যাবে।
















