Site Logo

ডায়াবেটিক পেশেন্টকে চাকরি দেওয়া যাবে না কেন, রেলমন্ত্রিত্বেও মানবিক মমতা

EBBS Desk·
ডায়াবেটিক পেশেন্টকে চাকরি দেওয়া যাবে না কেন, রেলমন্ত্রিত্বেও মানবিক মমতা

রাজ্যজুড়ে এসআইআর আবহ আর বিধানসভা নির্বাচনের চর্চার মাঝে হঠাৎ করে সোমবার সন্ধ্যা থেকে আলোচনার শিরোনামে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এক সাক্ষাৎকার। এবিপি আনন্দ চ্যানেলে সম্প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুততা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্লাটফর্মে। সাংবাদিক সুমন দে-র সঙ্গে কথোপকথনে রাজ্যের প্রশাসনিক প্রধান ধরা দিয়েছেন একেবারে ঘরোয়া মেজাজে। স্মৃতির সরণি বেয়ে কখনও ফিরেছেন তাঁর মায়ের কথায়, কখনও আবার জানিয়েছেন বিজেপি কিংবা কংগ্রেসের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রসঙ্গেও। কথোপকথনে তিনি রেলমন্ত্রী পদে থাকাকালীন ঘটে যাওয়া চাকরি সংক্রান্ত একটি ঘটনার কথা উঠে আসে। ধরা পড়ে মানবিক মমতার রূপ।

Sponsored

Sranchi In Article

আজকাল মিডিয়ার একাংশ যেভাবে রাজ্য সরকারের প্রতিটা কাজের সমালোচনা করে সেই প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান , সব সময় দুটো দিকই দেখা দরকার। একপেশে হলে চলবে না। তখনই তিনি উল্লেখ করেন তাঁর রেলমন্ত্রী থাকাকালীন একটি ডায়াবেটিক পেশেন্টের চাকরি পাওয়ার ঘটনার কথা। মমতা বলেন," আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন একটা কেস এসেছিল আমার কাছে। একটি ছেলে পরীক্ষায় পাশ করে গেছে। মৌখিক ও লিখিত দুই পরীক্ষাতেই পাশ করে যাওয়ার পর আমাকে বলল ওর সুগার আছে। মানে ও ডায়াবেটিক পেশেন্ট। তাই চাকরিটা দেওয়া যাবে না। আমি বলি, এটাতো ভুল। এটা জাস্টিস হচ্ছে না। ডায়াবেটিস পেশেন্ট হওয়া তো তাঁর অপরাধ নয়। তুমি বরং তাঁকে মানসিকভাবে শান্তি দেবে। নিয়ে এসো ফাইল, আমি সই করে দিচ্ছি। এবার থেকে এটা অ্যালাও করা হবে।"

Sponsored

Merlin In Article

-

Sponsored

Shyam Sundar In Article

-

Sponsored

Camelia In Article

-

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

 

Related Articles

More from রাজ্য

View All →