বিজেপি এবং তার দোসর বেইমানদের তাক করে সাফ কথা বলেছেন আশিস বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। যাঁরা বলছেন বিজেপি আর বেইমানদের উপর আশিসবাবুর বাড়ির লোকেদের ভালো সম্পর্ক, এবার তাঁরা কী বলবেন। স্ত্রীর আর্তনাদ চোখে দেখা যায় না। 

আশিস বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দেওয়াল জুড়ে রয়েছে এখনও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। এখানে কোথায় বেইমান বা বিজেপি! তৃণমূল কংগ্রেস বলছে, স্ত্রীর এই বয়ানের ভিত্তিতেই বিজেপি আর বালিশ শিবিরকে কাঠগড়ায় তোলা যায়।

আর্তনাদ করছেন প্রয়াত আশিস বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে কাছের মানুষটি। স্ত্রী বলছেন, এ পার্টি দেখিনি। মানুষ মেরে ফেলার পার্টি। ভাইপো বলছেন, যথেষ্ট হয়েছে, আর আমরা রাজনীতি করব না। মানুষটাকে মেরে দিল? যে লোকটা কারওর কাছে এক কাপ চা খায়নি, তাকে চোর বলেছে। নিজের মধ্যে গুমরে গুমরেই মরে গেল। কেউ বালির টাকা তুলছে, কেউ পাথরের টাকা। উনি কোনও কিছুর সঙ্গে যুক্ত ছিলেন না। আর তাঁকেই কিনা চোর বলছে! 

স্ত্রী আরও বলছেন, রামপুরহাট কলেজের অধ্যাপক ছিল, হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল, এত উচ্চশিক্ষিত ছিল। তাকে যেভাবে অপমান করেছে, ভাবা যায়! সেই কারণেই সুইসাইড করেছে।