কলকাতা ২৮°সে
ব্রেকিং
ছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিছররা-কাণ্ডে FIR দায়েরের দাবিতে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কাফের নাম পরিবর্তনের রাজনীতি! বারাসতে জেলা পরিষদের সভাকক্ষে তিতুমীরের নাম মুছে শ্যামাপ্রসাদ ভবনডিজিটাল লেনদেনেও কাটবে টাকা! SBI-এর নিয়মে বড় বদলভরদুপুরে চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! গুরুতর জখম ৫এআই ব্যবহারে 'ডিপফেক' ভিডিও-অডিও ক্লিপ! টিভি চ্যানেলগুলির বিরুদ্ধে মামলা-আইনি নোটিশ কীর্তিরকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক আরও ২মহাষ্টমীতে কলকাতায় অঞ্জলি দেবেন প্রধানমন্ত্রী! যাবেন শুভেন্দুর ভবানীপুরে, তালিকায় আর কোন পুজোকলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে আটক একাধিক, ঘটনাস্থলে অগ্নিমিত্রা-তাপসকলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত শিশু-সহ ৯বাঁকুড়া-কাণ্ডে ৪ দফা দাবি CJP-র, ১০ দিনের সময়সীমা বেঁধে SDM অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি
রাজ্য

সরকারপোষিত শিক্ষক বা শিক্ষাকর্মীরা আদৌ বকেয়া ডিএ পাবেন? রাজ্যের রিপোর্ট তলব হাই কোর্টের

এই পরিস্থিতিতে রাজ্যকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাই কোর্ট। রাজ্য সরকারকে ১১ সেপ্টেম্বরের মধ্যে লিখিত রিপোর্ট চেয়েছে আদালত।

সরকারপোষিত শিক্ষক বা শিক্ষাকর্মীরা আদৌ বকেয়া ডিএ পাবেন? রাজ্যের রিপোর্ট তলব হাই কোর্টের

শীর্ষ আদালতে রাজ্য সরকার জানিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্যভাতার ৬৫ শতাংশ দেওয়া হয়েছে। কিন্তু বাস্তব হল অনেকেই এখনও ডিএ (DA) পাননি। বিশেষ করে সরকারপোষিত শিক্ষক বা শিক্ষাকর্মীরা (Teacher-Teaching Staff) এখনও তা পাননি। এই নিয়ে তীব্র সংশয়। আদৌ তাঁরা বকেয়া ডিএ কি? এই পরিস্থিতিতে রাজ্যকে এ বিষয়ে অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। রাজ্য সরকারকে ১১ সেপ্টেম্বরের মধ্যে লিখিত রিপোর্ট চেয়েছে আদালত। 

Sponsored

Sranchi In Article

রাজ্য সুপ্রিম কোর্টে হিসেব দিয়ে বলেছিল সরকারি কর্মী, সরকারপোষিত কর্মী ও পেনশনভোগীদের বকেয়া ডিএ বাবদ প্রায় ৪২ হাজার কোটি টাকা খরচ হবে। তার মধ্যে সরকারি কর্মীদের ডিএ দিতে ১১৭৯০ কোটি টাকা, সরকারপোষিত কর্মীদের ডিএ দিতে ১৮৩৬৯ কোটি টাকা এবং পেনশনভোগীদের ডিএ দিতে ১১৬১১ কোটি টাকা খরচের কথা। কিন্তু মামলাকারীদের অভিযোগ, তাঁরা এখনও ডিএ-র টাকা পাননি। শিক্ষক সংগঠন ABTA-র হয়ে মামলার সওয়াল করেন আইনজীবী ফিরদৌস শামিম (Fidousi Shamim)। শুক্রবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংয়ের বেঞ্চে সেই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, এ বিষয়ে সরকারকে অবস্থান স্পষ্ট করতে হবে। 

এদিকে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, “সরকারি স্কুলের শিক্ষকরা সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মহার্ঘ্যভাতার কিছু অংশ পেলেও সরকারপোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা এক টাকাও পাননি। সম্প্রতি ফের এই বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।“ 

গত ১৮ অগাস্ট শীর্ষ আদালতে ডিএ সংক্রান্ত মামলায় বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে রাজ্য জানিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ্যভাতার ৬৫ শতাংশ দেওয়া হয়ে গিয়েছে। বাকি অংশ দেওয়ার প্রক্রিয়া চলছে। ৭৭০০ কোটি টাকার বেশি ডিএ বাবদ খরচ করে ফেলেছে রাজ্য। 

সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছিল, কর্মচারীদের বকেয়া ডিএ-র পুরোটাই রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে। বকেয়া ডিএ-র ২৫ শতাংশ তৎক্ষণাৎ মেটানোর নির্দেশ দিয়েছিল আদালত। বাকি ৭৫ শতাংশ ধাপে ধাপে কী ভাবে মেটানো যায়, যাতে সরকারের উপর বাড়তি চাপ না পড়ে, সেই সমস্ত বিষয় বিবেচনা করার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করে দেওয়া হয়েছিল। ওই কমিটি সম্প্রতি রিপোর্ট জমা দিয়েছে। ডিএ দেওয়ার জন্য সরকারকে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। ইতিমধ্যে যাঁদের ই-সার্ভিস বুক  স্ক্যান করে আপলোড হয়ে গিয়েছে, তাঁদের ২০০৮-২০১৫ সালের ডিএ-র প্রথম কিস্তি মিটিয়ে দিতে হবে। ৬৪,৭৫৯ জনের ই-সার্ভিস বুক স্ক্যান করে আপলোড করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য। ৩ সেপ্টেম্বরের মধ্যে সরকারি কর্মীদের প্রথম কিস্তির ডিএ মিটিয়ে দিতে বলেছে মনিটরিং কমিটি। 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

রাজ্য

রাজ্যের পঞ্চায়েত কর্মীদের জন্য সুখবর, পুজোর আগেই পাবেন অতিরিক্ত ডিএ

২২/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

বেতনভোগী কর্মীদের জন্য স্বস্তি, পেশা কর নিয়ে বড় ঘোষণা রাজ্যের

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

অস্পৃশ্য নয় দীপ্সিতাও, যাদবপুর কাণ্ডে বিজেপির বিরুদ্ধে এক জোটে লড়াইয়ের বার্তা কল্যাণের

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

হু-হু করে বাড়ছে চিনির দাম, উৎসবের মরশুমের আগে সমস্যায় সাধারণ মানুষ

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যজুড়ে ক্ষোভ, টাকা না পেয়ে পথে মহিলারা

২১/৮/২০২৬1 মিনিট পড়া
রাজ্য

যাদবপুরের পরে এবার মেদিনীপুর! এসএফআইয়ের মিছিলে হামলার অভিযোগ এবিভিপির বিরুদ্ধে

২১/৮/২০২৬1 মিনিট পড়া

More from রাজ্য

View All →