কলকাতা ৩০°সে
ব্রেকিং
বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১বিজেপির পরিকল্পিত ষড়যন্ত্র! উপাসনাকে লক্ষ্য করে ডিম, তীব্র প্রতিবাদ তৃণমূলের৭.৭ মাত্রার তীব্র ভূমিকম্প ইন্দোনেশিয়ায়! তোলপাড় সমুদ্রের তলদেশসৎকার-কাণ্ডে থানায় গোপন জবানবন্দি অভয়ার বাবার, ধৃত নির্মলের গায়ে আদালত চত্বরে 'ডিম-চটি'কলকাতায় নেতাজি মূর্তিতে হামলা! হাত ভাঙার নেপথ্যে কারা? তদন্তে পুলিশলালকেল্লার বিস্ফোরণের নেপথ্যে আল-কায়দাই! ভয়ঙ্কর তথ্য রাষ্ট্রসংঘের রিপোর্টেনয়া FIR-এর ভিত্তিতে অভয়ার সৎকার-কাণ্ডে গ্রেফতার নির্মল ঘোষ!অধিবেশনের শেষ দিনেও পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের বিবৃতি দিলেন না শাহ! ক্ষুব্ধ বিরোধীরাNRS-এর শৌচালয় থেকে উদ্ধার নার্সের দেহ, কীভাবে মৃত্যু?তৃণমূল জমানার সব OBC শংসাপত্রই বাতিল: বড় রায় হাই কোর্টেরজঙ্গি সন্দেহে বনগাঁ সীমান্ত থেকে STF-র হাতে গ্রেফতার ১
রাজ্য

জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ, বেঙ্গালুরু থেকে ধৃত বাদুড়িয়ার যুবক

জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগের অভিযোগ, বেঙ্গালুরু থেকে ধৃত বাদুড়িয়ার যুবক

পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-র সঙ্গে যোগাযোগের অভিযোগে বেঙ্গালুরু থেকে বাংলার এক যুবককে গ্রেফতার করল কর্নাটক পুলিশ। ধৃতের নাম আসাফুল মালিক। শনিবার উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তাঁর বাড়িতেও তল্লাশি চালায় কর্নাটক পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ। 

Sponsored

Sranchi In Article

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সাল থেকে বেঙ্গালুরুর জিগানি শিল্পাঞ্চলের একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছিলেন আসাফুল। অনলাইনে তাঁর সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে আসে। এর পর এপিসি সার্কল এলাকায় তল্লাশি চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

কর্নাটক পুলিশের দাবি, জেরায় আসাফুল জানিয়েছেন, অনলাইনের মাধ্যমে জঙ্গি কার্যকলাপে যোগ দেওয়ার জন্য তিনি প্রভাবিত হন এবং পরে টিটিপি-র সঙ্গে যোগাযোগ করেন। পুলিশের আরও দাবি, সমাজমাধ্যমে আফগানিস্তানের ইমরান হায়দার নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। ওই ব্যক্তি টিটিপি-র সঙ্গে যুক্ত বলে সন্দেহ পুলিশের। 

পুলিশের দাবি, আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনাও করেছিলেন আসাফুল এবং তার জন্য ভিসার আবেদন করেছিলেন। তবে আর্থিক কারণে পরে সেই পরিকল্পনা বাতিল করেন বলে জেরায় জানিয়েছেন তিনি। তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে হায়দারের সঙ্গে কথোপকথন ও ভয়েস মেসেজ পাওয়া গিয়েছে বলে দাবি তদন্তকারীদের।

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

আরও পড়ুন

More from রাজ্য

View All →