পিতৃপক্ষের শেষ দিনে আবহাওয়ার মেজাজ সকাল থেকে বড্ড চড়া। বেলা গড়াতেই বাড়ছে গরম। রোদেলা আকাশে মহালয়ার শুরুটা হলেও দিনের শেষ লগ্নে বৃষ্টি (Rain ) ভিজে পুজোর কেনাকাটি ভেস্তে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে, শনিবার বিকেলের দিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু'-এক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি কোথাও হবে না। 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনভর শুষ্ক অভাব বজায় থাকলেও ২ এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় যথেষ্ট অস্বস্তি রয়েছে। আজ দুপুরের পর উপকূলবর্তী জেলাগুলিতে দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১১ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গে মহালয়ার দিন উত্তরবঙ্গে দু' এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে,পঞ্চমী, ষষ্ঠী ও প্রথম সপ্তমীতে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় সপ্তমী ও অষ্টমীতে (১৮ ও ১৯ অক্টোবর) মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।