কলকাতার (Kolkata) রাজপথে এবার নতুন পরিচয়ে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার নাম পরিবর্তনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে রাজ্য সরকার (State Government)। মুখ্যমন্ত্রীর (Chief Minister) উদ্যোগে গঠিত বিশেষজ্ঞ কমিটির সুপারিশ হাতে এলেই ধাপে ধাপে সরকারি অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে। তালিকায় রয়েছে বিশ্ব বাংলা সরণি (Biswa Bangla Sarani), পার্ক সার্কাস সেভেন পয়েন্ট (Park Circus Seven Point) সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা। বিশ্ব বাংলা সরণির নাম মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের Sri Chaitanyadev) নামে করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে বলে জানা যাচ্ছে।

এই উদ্যোগের মূল লক্ষ্য, শহরের রাস্তার নামের মাধ্যমে বাংলা ও ভারতের ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে থাকা ব্যক্তিত্বদের সম্মান জানানো। সেই উদ্দেশ্যেই ইতিহাসবিদ (Historian) ও গবেষকদের (Researcher) নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে। কার্তিক মহারাজ (Kartik Maharaj) জানিয়েছেন, সম্ভাব্য কয়েকটি নাম নিয়ে আলোচনা চলছে। কোন রাস্তার সঙ্গে কোন নাম সবচেয়ে মানানসই হবে, তা বিচার করেই সরকারের কাছে সুপারিশ পাঠানো হবে।

রাস্তার নামকরণ নিয়ে সরকারের অবস্থান আগেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Suvendu Adhikari)। তাঁর মতে, “কলকাতায় কোনও মুঘল, পাঠান, অত্যাচারী ব্রিটিশের নামে নামকরণ থাকবে না। ভগিনী নিবেদিতা (Sister Nivedita) ছাড়া কোনও বিদেশির নাম থাকবে না। এপিজে আব্দুল কালামের (A.P.J. Abdul Kalam) মতো কোনও প্রকৃত দেশভক্ত থাকলে তথ্য দিন, মর্যাদা দেবে রাজ্য সরকার। ”

এই নীতির প্রথম প্রয়োগ ইতিমধ্যেই হয়েছে। সম্প্রতি সোরাবর্দি অ্যাভিনিউয়ের (Surabhi Avenue) নাম পরিবর্তন করে গোপাল মুখার্জি রোড (Gopal Mukherjee Road) করা হয়েছে। এবার সেই ধারাবাহিকতাতেই কলকাতার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার নতুন নাম ঘোষণার প্রস্তুতি চলছে। সূত্রের খবর, সব প্রক্রিয়া সম্পন্ন হলে দুর্গাপুজোর (Durga Puja) আগেই প্রথম দফার পরিবর্তন কার্যকর হতে পারে।