চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মেলেনি অনুমতি। এরপর সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হন তৃণমূল (TMC) সাংসদ। দেশের শীর্ষ আদালত মামলাটি হাইকোর্টে ফেরত পাঠিয়ে নির্দেশ দেয় অত্যন্ত দ্রুততার সঙ্গে শুনানি করতে হবে। এরপর হাইকোর্ট জানায় সাত দিনের মধ্যে এই মামলার নিষ্পত্তি করা হবে। 

মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের (Justice Sougata Bhattacharya) এজলাসে অভিষেকের আইনজীবী মামলা দ্রুত শুনানির জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। বিচারপতি জানান, বুধবার (৫ অগাস্ট) মামলা শোনা হবে। সেইমতো আজ বেলা ১১টা নাগাদ শুনানি শুরু হবে এজলাসে।