Site Logo

নির্বাচনী প্রচারের মাঝেই কালীঘাটে পুজো অভিষেকের

EBBS Desk·
নির্বাচনী প্রচারের মাঝেই কালীঘাটে পুজো অভিষেকের

হাতে মাত্র কয়েকটা দিন, তারপরই বাংলার সিংহাসন দখলের লড়াই শুরু। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের (West Bengal Assembly Election) আগে দলের হয়ে প্রচারে গতি বাড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তবে এর মাঝেও বিশেষ দিনে সকলকে শুভকামনা জানানো কিংবা বাংলা নববর্ষের প্রথম দিনে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিতে ভোলেন নি তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবার নিজের লোকসভা কেন্দ্রের দুই বিধানসভা এলাকায় নির্বাচনী কর্মসূচির পর রাতে মন্দিরে যান অভিষেক। ভক্তি ভরে পুজো দেওয়ার পাশাপাশি আরতি করতেও দেখা যায় তাঁকে।

Sponsored

Sranchi In Article

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ সফর শুরু করেছে। নতুন বছরের শুরুর দিকেই বড় পরীক্ষা। চৈত্র সংক্রান্তিতেই কালীতীর্থে পুজো দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর নববর্ষে পৌঁছলেন অভিষেক। নিজের সোশ্যাল মিডিয়া পেজে বেশ কয়েকটি ছবি আপলোড করে তৃণমূল সাংসদ লেখেন, 'আজকের এই পবিত্র দিনে আমি কালীঘাটের পবিত্র তীর্থস্থানে গিয়ে ভক্তি ও শ্রদ্ধা সহযোগে মায়ের পুজো দিলাম, এবং রাজ্যবাসীর মঙ্গল ও দীর্ঘায়ু কামনায় মায়ের কাছে প্রার্থনা জানালাম। মায়ের স্নেহময় আশীর্বাদে বছরের প্রতিটি দিন যেন হয়ে ওঠে উজ্জ্বলময় ও সুন্দর- মায়ের রাতুল চরণে এই প্রার্থনা আমার। মায়ের আশীর্বাদে সকল অপশক্তির বিনাশ হোক, মুছে যাক গ্লানি।'

রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপির তরফে বারবার ধর্ম নিয়ে রাজনীতি করা হলেও তৃণমূল কংগ্রেস সর্বদাই সর্বধর্ম সমন্বয়ের কথা, মানুষকে ভালো রাখার কথা বলে। পয়লা বৈশাখের সন্ধ্যায় অভিষেকের সমাজ মাধ্যমের পোস্টেও সেই কথাই প্রতিধ্বনিত হল। তিনি লেখেন, 'জাতি-ধর্ম-বর্ণ-দল-মত নির্বিশেষে মানুষকে ভালোবাসা এবং মানুষের সেবা করা -এটাই আমার কাছে সবচেয়ে বড় ধর্ম। মানুষের ভালোবাসা, আশীর্বাদ নিয়ে যেন আগামী দিনে এগিয়ে চলতে পারি।'

-

-

-

-

-

-

-

 

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from মহানগর

View All →