পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা ও হেনস্থার শিকার হয়েছেন অভিষেক।
Sponsored

শনিবার দুপুরে নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে সোনারপুরে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের দাবি, তাঁর সফরের কথা প্রশাসনের জানা থাকলেও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি। পথে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। কামালগাজি এলাকায় প্রথমে একদল বিক্ষোভকারী তাঁকে ঘিরে ধরেন বলে অভিযোগ। পরে সোনারপুরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, পরিকল্পিতভাবে তাঁর পথ আটকানো হয় এবং হামলার চেষ্টা করা হয়। তিনি জানান, গোটা ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে এবং বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হবেন। তাঁর বক্তব্য, “যা ঘটেছে, সবটাই প্রকাশ্যে হয়েছে। ভিডিও রেকর্ড রয়েছে। ন্যায়বিচারের জন্য আদালতে যাব।” বিক্ষোভ ও উত্তেজনার মধ্যেও তিনি নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে দলীয়ভাবে সবরকম সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। ঘটনার পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি ঘটনার তীব্র নিন্দা করে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তৃণমূলের অভিযোগ, দীর্ঘ সময় ধরে পর্যাপ্ত পুলিশি হস্তক্ষেপ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
আরও পড়ুন- অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!
_
_
_
_
_
_
_
Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Sponsored

Related Articles

বাড়ছে রেকের সংখ্যা, কলকাতা মেট্রোর ব্লু- গ্রিন লাইনে সময়সূচিতেও পরিবর্তন
Just now

একুশের সাফল্যেই বিরোধীদের অস্বস্তি: তীব্র কটাক্ষ কুণালের
14h ago

'বিদ্রোহীদের' সঙ্গে বাগবিতণ্ডার জের! সংসদ থেকে সাসপেন্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়
17h ago

পুরনিয়োগ দুর্নীতি মামলায় নথি হাতে ED দফতরে মদন-পুত্র
19h ago

রাস্তা জুড়ে অবৈধ দখলদারি চলবে না, হকারদের সতর্ক করলেন অগ্নিমিত্রা
21h ago

আজ বিধানসভায় স্বরাষ্ট্রদফতরের বাজেট আলোচনা, গুন্ডা দমন আইন নিয়ে বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী
22h ago
More from মহানগর
View All →
পারিবারিক বিবাদের মর্মান্তিক পরিণতি, নিউটাউনে একই পরিবারের মৃত তিন
1d ago

শহিদ দিবসের আবেগঘন পোস্টে গণতান্ত্রিক অধিকার রক্ষার বার্তা মমতা- অভিষেকের
1d ago

মমতার সভাস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ আদালতের
1d ago

তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মী-সমর্থকদের মিছিল, নেত্রীর সমর্থনে স্লোগান কুণালের
1d ago

একুশের শহরে কোথাও আন্দোলনের স্মৃতিচারণ, কোথাও মমতার সমর্থনে কর্মীদের উন্মাদনা
1d ago
